আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

২০২৩ থেকে বাড়ছে ক্যালিফোর্নিয়ার ন্যুনতম মজুরি

২০২৩ থেকে বাড়ছে ক্যালিফোর্নিয়ার ন্যুনতম মজুরি

ছবি: এলএবাংলাটাইমস

২০২৩ সালের জানুয়ারির ১ তারিখ থেকে ক্যালিফোর্নিয়ার হাজারও কর্মীদের বেতন বাড়ছে। ডিপার্টমেন্ট অব ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস (ডিআইআর) সূত্র জানিয়েছে, সকল ব্যবসাক্ষেত্রের কর্মীদের ন্যুনতম মজুরি হতে যাচ্ছে ঘণ্টায় ১৫ ডলার ৫০ সেন্ট।

ক্যালিফোর্নিয়া আইন করে ২০১৭ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত মজুরি ১০ ডলার থেকে বাড়িয়ে ১৫ ডলার ৫০ সেন্ট করা হয়েছে।

ক্যালিফোর্নিয়ার পুরো রাজ্যের জন্য এই মজুরি নির্ধারণ করা হয়েছে। তবে কিছু সিটি এবং কাউন্টিতে এই ন্যুনতম মজুরি আরও বেশি নির্ধারণ করা হয়েছে।

ওইসব সিটির ক্ষেত্রে কর্তৃপক্ষ বা চাকরিদাতার কর্মীদের ন্যুনতম মজুরি নির্ধারণ নিশ্চিত করতে হবে।

ক্যালিফোর্নিয়ার বিভিন্ন সিটিতে ন্যুনতম মজুরির তালিকা:

আলমেদা কাউন্টির ন্যুনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ঘণ্টায় ১৫ ডলার ৭৫ সেন্ট। জানুয়ারির ৭ তারিখ থেকে কার্যকর হবে এটি।

লস এঞ্জেলেস কাউন্টির কর্মীদের জন্য ন্যুনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৫ ডলার ৭৫ সেন্ট। আগামী ৭ তারিখ থেকে এই নতুন মজুরি কার্যকর হচ্ছে।

এছাড়া সান ফ্রান্সিসকোর ন্যুনতম মজুরি হলো ঘণ্টায় ১৬ ডলার ৯৯ সেন্ট, যা কার্যকর হবে ৭ জানুয়ারি থেকে। সান ডিয়েগো কাউন্টির ন্যুনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৬ ডলার ৩০ সেন্ট, যা কার্যকর হবে ৭ তারিখ থেকে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত