আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

একজন আলোকিত মেয়র মিঃ মাইকেল ভার্গাস এবং শহীদ মিনার

একজন আলোকিত মেয়র মিঃ মাইকেল ভার্গাস  এবং  শহীদ মিনার

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সিটি অব প্যারিসে নির্মিত হয়েছে স্থায়ী “শহীদ মিনার”। সিটির অর্থায়নে গত তিন মাসব্যাপী নির্মাণ শ্রমিকদের দিনরাত অক্লান্ত পরিশ্রমে অবশেষে শহীদ মিনারটি স্থায়ীরূপ পায়। মিনারটি বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের সম উচ্চতায় নির্মিত হয়েছে।

এই নিয়ে প্রবাসী বাংলা ভাষাভাষীদের মধ্যে এক উৎসবের আমেজ বিরাজ করছে। আগামী ২১ শে ফেব্রুয়ারি, মঙ্গলবার ২০২৩ প্রথমবারের মত নব-নির্মিত স্থায়ী শহীদ মিনারের পাদদেশে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে বলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে বলা হয়েছে। এছাড়া, দিনব্যাপী অনাড়ম্বর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে, উক্ত অনুষ্ঠান বিভিন্ন ভাষাভাষীরা তাদের নিজস্ব সাংস্কৃতি তুলে ধরবেন।

সমগ্র অনুষ্ঠানটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির উদ্যোগে লস এঞ্জেলস বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিস এবং সিটি অব পেরিস এর সম্মানিত মেয়রের যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত হবে বলে জানা গেছে।

গত ২২ শে ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার, সম্মানিত মেয়র লসএঞ্জেলস বাংলাদেশ কনসাল জেনারেল মিস সামিয়া আনজুম স্থানীয় প্যারিস লাইব্রেরীতে একটি সুনির্দিষ্ট কর্ণার প্রদানের আবেদন করেন প্যারিস মেয়র মি. মাইকেল ভার্গাসের নিকট। সম্মানিত মেয়র অত্যন্ত আনন্দের সহিত সম্মতি জ্ঞাপন করেন।

সম্মানিত কনসাল জেনারেল মিস্ সামিয়া আনজুম পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্মানিত মেয়র মিঃ ভার্গাসের নিকট “বাংলাদেশ কর্ণার” সাইন বোর্ডটি হস্তান্তর করেন। কনসাল জেনারেলের অফিস থেকে কিছু বাংলা বই ও উপহার দেন।

সম্মানিত মেয়র মিঃ মাইকেল ভার্গাাস তাঁর সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি  এই আয়োজনে অংশ নিয়ে।

এছাড়া তিনি IMLDC-এর উদ্যোগে বাংলাদেশ কনসাল জেনারেল এবং সিটি অব প্যারিস এর মধ্যে এক সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরিতে সহায়তা করার জন্য IMLDC-কে ধন্যবাদ জানান। কনসাল জেনারেল সামিয়া আনজুম এবং তার টিমের কর্মদক্ষতারও ভুয়সী প্রশংসা করেন।

বাংলাদেশ কনসাল জেনারেল সামিয়া আনজুম সম্মানিত মেয়রকে বাংলাদেশীদের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন।

স্থানীয় বাংলাদেশীরাও কনসাল জেনারেল সামিয়া আনজুম এর প্রশংসা করেন। তারা আরো জানান, অত্যন্ত সহযোগিতা ও কর্মদক্ষতার মাধ্যমে ইতিমধ্যেই তিনি বাংলাদেশীদের মনের মণিকোঠায় স্থান করে নিয়েছেন।

লেখক:

প্রবাসী সাংবাদিক ও কলাম লেখক

রিভারসাইড, ক্যালিফোর্নিয়া

শেয়ার করুন

পাঠকের মতামত