আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে “জালালাবাদ এ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া” র সাধারণ সভা অনুষ্ঠিত

লস এঞ্জেলেসে “জালালাবাদ এ্যাসোসিয়েশন  অফ ক্যালিফোর্নিয়া” র সাধারণ সভা অনুষ্ঠিত

গত ২৪ অক্টোবর ২০১৫ তারিখ শনিবারে লস এঞ্জেলেসের “জালালাবাদ এ্যাসোসিয়েশন  অফ ক্যালিফোর্নিয়া” র সাধারণ সভা হয়ে গেলো। 22721 Ventura Blvd Woodland Hills এর আনারবাগ রেস্টুরেন্টে  এই সভার আয়োজন হয়েছিল। উক্ত সভায় সভাপতিত্ব করেন প্রেসিডেন্ট জনাব মাহতাব আহমেদ । সভার শুরুতে জনাব মাহতাব আহমেদ বক্তব্য দিয়ে সবাইকে মিটিংয়ে আসার জন্য ধন্যবাদ জানান এবং স্বাগত জানান। তিনি সবাইকে মিটিংয়ের উদ্দেশ্য তুলে ধরেন। এ সময় “জালালাবাদ এ্যাসোসিয়েশন  অফ ক্যালিফোর্নিয়া” র উপদেষ্টা কাউন্সিলের  সদস্য হাজী হামিদ খোকন ও হাজী আহমেদ কবির   সৌদিতে সফল ভাবে পবিত্র হজ করে আসায় তাদের শুভেচ্ছা জানান।  প্রেসিডেন্ট বক্তব্য দেয়ার পর “এল এ বাংলাটাইমস” এর সভাপতি জনাব আব্দুস সামাদ কে বক্তৃতা দেয়ার জন্য ফ্লোর দেয়া হয়।  এসময় তিনি সকলকে “এল এ বাংলাটাইমস” এর ১ম বর্ষপূর্তি অনুষ্ঠানের আমন্ত্রণ জানান ।

সভা পরিচালনা করেন সংগঠনের বর্তমান সাধারণ সম্পাদক বদরুল চৌধুরী শিপলু। উক্ত সভায় সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। এসময় ২০১৬-২০১৭ এর কার্যনির্বাহী কমিটি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। তিনজন কে নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন করা হয় ।
তারপর উক্ত জেনারেল মিটিংয়ে দীর্ঘ আলোচনার পর সবার সম্মতিতে ৩ জন নির্বাচন কমিশনার নির্বাচন করা হয়। নির্বাচন কমিশনারগন হলেনঃ
১) গোলাম কিবরিয়া ,
২) আবুল হাসনাত রায়হান,
৩) মোঃ বদরুল আলম ।
তাদের মধ্যের যে কোন একজন হবেন প্রধান নির্বাচন কমিশনার।

এখানে উল্লেখ্য , “জালালাবাদ এ্যাসোসিয়েশন  অফ ক্যালিফোর্নিয়া” র  সংবিধান অনুযায়ী কার্যনির্বাহী কমিটির কোন সদস্য হিসেবে দায়িত্বে থাকাকালীন সংগঠনের অন্য কোন দায়িত্ব নিতে পারবে না । যার কারনে নিবার্চন কমিশনার আবুল হাসনাত রায়হান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে ও মোঃ বদরুল আলম,সহ জেনারেল সেক্রেটারি হিসেবে নিয়োজিত থাকায় তারা নিজ নিজ পদ থেকে পদতাগ করে প্রেসিডেন্ট জনাব মাহতাব আহমেদের কাছে পদত্যাগ পত্র জমা দেন। প্রেসিডেন্ট জনাব মাহতাব আহমেদ তা গ্রহন করেন । এরপর নির্বাচন কমিশনারদের শপথ বাক্য পাঠ করান এডভাইজারি কাউন্সিলের সদস্য জনাব সালিক সুবহান ও আহমেদ কবির । সংবিধান অনুযায়ী শপথের গ্রহনের ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২০১৬ সালের ২৫ জানুয়ারি ৯০ দিন শেষ হবে । 

উক্ত সভায় যারা উপস্থিত ছিলেন, এডভাইজারি কাউন্সিলের সদস্য সালেক সুবহান, মুক্তিযোদ্ধা মোহাম্মাদ এ হান্নান, হামিদ খোকন, আহমেদ কবির, সৈয়দ নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আবুল বাসিত, মোস্তাক চৌধুরী, এক্সিকিউটিভ কমিটির আলি আহমেদ ফারিস, শাহজাহান আহমেদ, মোঃ আবুল মুনিম, ফয়সাল আহমেদ, আবুল হাই, নাসির উদ্দিন, লায়েক আহমেদ, খোশরুজ্জমান, মোঃ জাবেদ বখত সহ আরও অনেকে। 
পরিশেষে প্রেসিডেন্ট জনাব মাহতাব আহমেদ সবাইকে ধন্যবাদ জানান নতুন নির্বাচন কমিশন সফলভাবে গঠনের জন্য। শেষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় । এবং রাতের খাবার বাবস্থা করা হয়েছিল।



শেয়ার করুন

পাঠকের মতামত