আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

        ক্যালিফোর্নিয়ায় নার্সের বিরুদ্ধে ৭৭ ফৌজদারি অভিযোগ

        ক্রীড়া প্রতিযোগিতায় সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের ৩৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে এগিয়ে ট্রাম্প-সমর্থিত স্টিভ হিলটন

        হরমুজ প্রণালিতে হেলিকপ্টার ভূপাতিতের পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

        এনবিএ ফাইনালে ট্রাম্প, নিউইয়র্কে দুয়োধ্বনির মুখে প্রেসিডেন্ট

        লস এঞ্জেলেস মেয়র দৌড়ে এগিয়ে নিত্যা রামান

        শেয়ারবাজারে আসছে ওপেনএআই, বাড়ছে এআই প্রতিযোগিতা

        কারাগার থেকে ট্রাম্পের ক্ষমা চাইলেন ব্যাংকম্যান-ফ্রাইড

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে ছাড়িয়ে গেলেন নিত্যা রমন

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

        নিউইয়র্কের পেন স্টেশনে ছুরিকাঘাতে আহত ৬

        ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহতের খবর

        নির্বাচনী কারচুপির দাবি নিয়ে চাপে পড়ে সাক্ষাৎকার ত্যাগ ট্রাম্পের

        ডি-ডে ভাষণে ইউরোপের অভিবাসন নীতির সমালোচনা হেগসেথের

        নকল বোর্ডিং পাসে বিমানে উঠে পড়লেন যাত্রী

        সামাজিক মাধ্যমে জনপ্রিয় কুকুর চুরি, ২৭ ডলারে বিক্রির পর খেয়ে ফেলার অভিযোগ

লস এঞ্জেলেস থেকে লন্ডনে মাদক পাচার, ৫ নারীসহ আটক ৯

লস এঞ্জেলেস থেকে লন্ডনে মাদক পাচার, ৫ নারীসহ আটক ৯

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস থেকে লন্ডনে মাদক পাচারের অভিযোগে ৯ আমেরিকান নাগরিককে গ্রেফতার করেছে লন্ডনের আইনশৃঙ্খলা বাহিনী।

যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এঞ্জেন্সি জানিয়েছে, আটক ৯ জনের কাছ থেকে ৬ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের গাঁজা জব্দ করা হয়েছে।

লস এঞ্জেলেস থেকে লন্ডনের হিটথ্রো বিমানবন্দরে গাঁজা পাচার করার সূত্র ধরে তাদের আটক করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের বহন করা ব্যাগ তল্লাশী করে ৩০ থেকে ৫০ কেজি করে গাঁজা জব্দ করা হয়েছে।

জানুয়ারির ১০ তারিখ প্রথম এক যাত্রীর স্যুটকেস তল্লাশী করে ৩০ কেজি গাঁজা আটক করে বর্ডার ফোর্স। এরপর জানুয়ারির ১৩ তারিখ আরেকজনের ব্যাগ থেকে গাঁজা জব্দ করা হয়। এর একদিন পর আরও দুইজনের ব্যাগ থেকে ও এর পর ১৫ ও ১৬ তারিখ আরও দুইজনের কাছ থেকে গাঁজা জব্দ করে বর্ডার ফোর্স।

এনসিএ এক বিবৃতিতে জানায়, সর্বমোট ৩৪০ কেজি পরিমাণ হার্বাল গাঁজা আটক করা হয়েছে। যার বাজার মূল্য ৫ দশমিক ৫ মিলিয়ন ডলার।

আটকদের মধ্যে ৫ জন নারী ও ৪ জন পুরুষ। তাদের বিরুদ্ধে ক্লাস বি ড্রাগ পরিবহণ এর মামলা দায়ের করা হয়েছে।

এর বেশি বৃত্তান্ত প্রকাশ করেনি এনসিএ। তবে সংস্থাটি জানায়, এমন ঘটনা সচরাচর হয়ে থাকে না। একই পথ ব্যবহার করে বিপুল পরিমাণ হার্বাল ক্যানাবিস পাচারের চেষ্টা অস্বাভাবিক।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত