আপডেট :

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

ক্যালিফোর্নিয়ায় আবারও বন্দুক হামলা, মৃত ৭

ক্যালিফোর্নিয়ায় আবারও বন্দুক হামলা, মৃত ৭

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ায় পৃথক দুইটি বন্দুক হামলায় সোমবার (২৩ জানুয়ারি) ৭ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় হামলাকারীকে আটক করেছে পুলিশ। এর মাত্র দুইদিন আগেই মনটেরি পার্কে বন্দুক হামলায় ১১ জনের মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, সান ফ্রান্সিসকোর ৫০ কিলোমিটার দক্ষিণে হাফ মুন বে এলাকায় এই পৃথক বন্দুক হামলা হয়েছে। হামলার অভিযোগে স্থানীয় অধিবাসী ৬৭ বছর বয়সী ঝাও চুনলিকে আটক করা হয়েছে।

হামলার দুই ঘণ্টা পর সান মাতেও কাউন্টি শেরিফ অফিসে এসে আত্মসমর্পণ করেন হামলাকারী।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথমে একটি মাশরুমের খামার থেকে ৪টি মৃতদেহ উদ্ধার করা হয়। এর পরে একটি ট্রাক ব্যবসা প্রতিষ্ঠানের কাছে আরও তিনটি মৃতদেহ উদ্ধার হয়।

এখন পর্যন্ত হামলার পিছনের উদ্দেশ্য নিশ্চিত নয় তদন্তকারী দল।

সান মাতেও কাউন্টি শেরিফ ক্রিস্টিনা কর্পাস সংবাদ বিজ্ঞপ্তিতে জানান যে হামলাকারী স্থানীয় পুলিশ স্টেশনে এসে আত্মসমর্পণ করার পর তাকে আটক করা হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, হামলাকারীর কাছ থেকে একটি সেমি অটোম্যাটিক পিস্তল উদ্ধার করা হয়েছে। বর্তমানে পুলিশকে সে তদন্তে সহায়তা করছে।

হাফ মুন বে কাউন্সিল মেম্বার ডেবি রুডডক জানান হামলায় মৃতদের সবাই চীনের কৃষি শ্রমিক। কাজজনিত আভ্যন্তরীণ কোনো কোন্দল থেকে হামলাটি হয়ে থাকতে পারে বলে পুলিশ জানিয়েছেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত