আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

শূণ্য কার্বন নি:সরণ ক্ষমতাসম্পন্ন গাড়ি বিক্রির শীর্ষে ক্যালিফোর্নিয়া

শূণ্য কার্বন নি:সরণ ক্ষমতাসম্পন্ন গাড়ি বিক্রির শীর্ষে ক্যালিফোর্নিয়া

ছবি: এলএবাংলাটাইমস

গত বছর ক্যালিফোর্নিয়ায় বিক্রি হওয়া গাড়ির মধ্যে ১৯ শতাংশই শূণ্য কার্বন নি:সরণ ক্ষমতাসম্পন্ন ছিলো বলে তথ্যে উঠে এসেছে। আর যুক্তরাষ্ট্রে মোট বিক্রি হওয়া শূণ্য কার্বন নি:সরণ গাড়ির ৪০ শতাংশই বিক্রি হয়েছে ক্যালিফোর্নিয়ায়।

প্রেসিডেন্ট জো বাইডেন এর নির্দেশনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে ৫০ শতাংশ গাড়ি শূন্য কার্বণ নি:সরণ ক্ষমতাসম্পন্ন হতে হবে।

ক্যালিফোর্নিয়া গভর্নর গেভিন নিউসাম সর্বপ্রথম ২০২০ সালের সেপ্টেম্বর মাসে ২০৩৫ সালের মধ্যে ধাপেধাপে গ্যাসোলিন নির্ভর গাড়ি বন্ধ করার ঘোষণা দেন। ২০৩৫ সালের মধ্যে নতুন বিক্রিত গাড়িগুলো ইলেট্রিক বা পিএইচইভি প্রযুক্তি সম্পন্ন হতে হবে বলে নির্দেশনা দেন।

ক্যালিফোর্নিয়ায় ২০২১ সালে বিক্রি হওয়া গাড়ির ১২ শতাংশ ছিল জেডইভিএস প্রযুক্তিসম্পন্ন।

ক্যালিফোর্নিয়া এনার্জি কমিশন প্রকাশিত এক ডাটাবেজ অনুসারে, ২০২২ সালে জেডইভি প্রযুক্তির ৩ লাখ ৪৬ হাজার গাড়ি বিক্রি হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ বিক্রি হওয়া গাড়ি হচ্ছে টেসলা মডেল থ্রি। প্রায় ৯৫ হাজার মডেল থ্রি বিক্রি করেছে টেসলা।

এর পর বিক্রির তালিকায় শীর্ষে ছিল টেক্সাসভিত্তিক এসইউভি মডেল ওয়াই কম্প্যাক্ট গাড়ি। এই মডেলের ৯৪ হাজার গাড়ি বিক্রি করেছে টেসলা।

ক্যালিফোর্নিয়ায় গত বছর ৫১ হাজার প্লাগ ইন হাইব্রিড ইলেট্রিক গাড়ি বিক্রি হয়েছে। আর ২০২২ সালে ৮০ হাজার গাড়িতে ইলেট্রিক ভেহিকেল চার্জার স্থাপন করা হয়েছে।

এছাড়া ২০০ মাইল রেঞ্জ বা এর বেশির ২ লাখ ৮৬ হাজার ভেহিকেল বিক্রি হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত