আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

হলিউডে অ্যাপার্টমেন্ট ভবনে অগ্নিকাণ্ড, আহত ৩

হলিউডে অ্যাপার্টমেন্ট ভবনে অগ্নিকাণ্ড, আহত ৩

ছবি: এলএবাংলাটাইমস

হলিউডে বুধবার (২৫ জানুয়ারি) শেষরাতে একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে তিনজন অগ্নিদগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে একজন যুবক ও দুইজন নারী।

লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, আগুনে যুবকটি গুরুতর আহত হয়েছেন। অন্য দুই নারীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

নর্থ ভ্যান নেস অ্যাভিমিউ এর ১৭০০ ব্লকের কাছে ছয় ইউনিট কমপ্লেক্স ভবনে এই আগুনের সূত্রপাত হয়। ৩৫ মিনিট ধরে ৫৮ জন দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে আনে।

লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট মুখপাত্র কার্লোস ক্যালভিলো জানান, একটি ইউনিট অগ্নিকাণ্ডে পুড়ে গেছে। অন্য ইউনিটেও এর উপর প্রভাব পড়েছে। সাময়িক সময়ের জন্য বাসিন্দাদের অন্যত্র সরে যেতে হয়েছে।

আগুনে ২০ বছর বয়সী ব্যক্তিটি গুরুতর আহত হয়েছে। অন্য দুই নারীর বয়স ৩৫ ও ৭০। তাদের বর্তমান অবস্থা স্থিতিশীল রয়েছে।

আগুনের সূত্রপাত নিয়ে এখনও তদন্ত চলছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত