আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

সমুদ্রের পানিতে মিশলো বর্জ্য, বন্ধ বেশকিছু সৈকত

সমুদ্রের পানিতে মিশলো বর্জ্য, বন্ধ বেশকিছু সৈকত

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসে একটি বড় স্যুয়েজ লিক হয়ে বর্জ্য সমুদ্রের পানিতে মিশে যাওয়ার ফলে বেশকিছু সমুদ্র সৈকত বন্ধ করে দেওয়া হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) সৈকত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

লস এঞ্জেলেস কাউন্টি পাবলিক হেলথ সূত্র জানিয়েছে, সমুদ্রের পানিতে প্রায় ৬৪ হাজার গ্যালন বর্জ্য পানিতে মিশে গেছে। সেই সাথে পার্শ্ববর্তী ভেজা বালুতেও এগুলো মিশে গেছে।

যেসব সৈকত বর্তমানে বন্ধ রয়েছে:

১/ ম্যারিনা ডেল রে'র মাদার্স বিচ
২/ ম্যারিনা এন্ট্রেন্স এর আধা মাইল উত্তরে ভেনিস সিটি বিচ
৩/ ব্যালনা ক্রিকের আধা মাইল দক্ষিণে ডকউইলার স্টেট বিচ

কর্তৃপক্ষ জানিয়েছে, বর্জ্য নিষ্কাশনের একটি মূল লাইন বন্ধ হয়ে গেলে অ্যাদমিরালটি ওয়ে এবং পালাওয়ান ওয়ের দিক থেকে স্ট্রম লাইনের ভেতর বর্জ্য চলে আসে।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, বর্জ্য মিশে থাকা পানি বা বালুর সংস্পর্শে এলে স্বাস্থ্যগত ঝুঁকি রয়েছে।

যেসব বিচ উচ্চ ব্যাকটেরিয়াজনিত ঝুঁকিতে রয়েছে, সেগুলো হলো:

১/ কোরাল বিচের কোরাল ক্রিক
২/ মালিবুর টোপাঙ্গা ক্যানইয়ন বিচ
৩/ উইল রজার্স স্টেট বিচের সান্তা মনিকা ক্যানইয়ন ক্রিক
৪/ সান পেড্রোর ইনার ক্যাবরিলো বিচ
৫/ ভেনিস বিচের রোজ অ্যাভিনিউ স্ট্রম ড্রেইন
৬/ সান্তা মনিকার সান্তা মনিকা পিয়ার

ব্যাকটেরিয়ার পরিমাণ কমে না আসা পর্যন্ত প্রতিদিন ব্যাকটেরিয়া টেস্ট করা হবে। এর আগ পর্যন্ত এই বিচগুলো বন্ধ রাখছে কাউন্টি কর্তৃপক্ষ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত