আপডেট :

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

লস এঞ্জেলেসে বড় নাশকতার পরিকল্পনাকারী আগ্নেয়াস্ত্রসহ আটক

লস এঞ্জেলেসে বড় নাশকতার পরিকল্পনাকারী আগ্নেয়াস্ত্রসহ আটক

ছবি: এলএবাংলাটাইমস

বড় ধর‍ণের সন্ত্রাসী হামলা চেষ্টার পরিকল্পনাকারী এক যুবককে বেশকিছু ভারি আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে লস এঞ্জেলেস পুলিশ। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে হলিউড থেকে ২৪ বছর বয়েসী ব্র‍্যাক্সটন জনসনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ধারণা করছে, আটক জনসন বড় কোনো নাশকতার পরিকল্পনা করছিল। হামলার প্রাক্কালেই সেটি থামিয়ে দেওয়া হয়েছে।

লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, ব্র‍্যাক্সটনকে ক্রিমিনাল হুমকির অভিযোগে আটক করা হয়েছে। লুমিনা হলিউডের ১৫২২ গর্ডন সেন্টের কাছের একটি বাড়িতে অভিযান চালিয়ে বেশকিছু রাইফেল, শটগান, হ্যান্ডগান এবং বেশকিছু গোলাবারুদ উদ্ধার করা হয়।

এলএপিডি লেফটেন্যান্ট লিওন স্যাপ জানান, সন্দেহভাজন যুবকটি একটি অ্যাপার্টমেন্টের ১৮ তলায় অবস্থান করছিল। তার রুমেই একটি বড় জানালা রয়েছে। সেখান থেকে একটি পাবলিক পার্ক স্পষ্ট দেখা যায়। বেশকিছু রাইফেল ওই পার্কের দিকে জানালার বাইরে তাক করা ছিল।

পুলিশ ডিপার্টমেন্ট প্রকাশিত ছবিতে দেখা গেছে, অভিযানে একটি স্কোপযুক্ত রাইফেল এবং এক সেট বডি আরমর উদ্ধার করা হয়েছে।

আটক জনসন সম্প্রতি শহরের বাইরের একটি অ্যাপার্টমেন্ট থেকে এই ভবনে এসে উঠেছিল। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, জনসন আশেপাশের বাসিন্দাদের হুমকি দিচ্ছিল। সে বড় কোনো নাশকতার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছে পুলিশ।

দ্য লস এঞ্জেলেস কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস সূত্র জানায়, কোনো মামলা দায়ের হলে ঘটনাটি পর্যালোচনা করে দেখা হবে। এর বাইরে অন্য কোনো বৃত্তান্ত প্রকাশ করা হয়নি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত