আপডেট :

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

ল্যাংকাস্টার থেকে নিখোঁজ মা ও শিশুকন্যা, খোঁজ চলছে

ল্যাংকাস্টার থেকে নিখোঁজ মা ও শিশুকন্যা, খোঁজ চলছে

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসের ল্যাংকাস্টারে শুক্রবার (৩ জানুয়ারি) থেকে নিখোঁজ রয়েছে মা ও তার শিশু কন্যা। কর্তৃপক্ষ তাদের খোঁজ শুরু করেছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ তরুণীর নাম পেটিসা শেনেল ডেভিস (২৫) ও তার শিশু কন্যা অলুওয়াইলুমি ইকুওমোলা (২)। দুইজনই ল্যাংকাস্টারের বাসিন্দা।

লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট সূত্র জানিয়েছে, নিখোঁজ মা ও মেয়েকে সর্বশেষ ডব্লিউ ল্যাংকাস্টার বুলেভার্দের ৫০০ ব্লকে দেখা গেছে।

দুইজনই খুব বেশি ঝুঁকিতে রয়েছেন বলে ধারণা কর্তৃপক্ষের। লস এঞ্জেলেস শেরিফ কাউন্টি ডিপার্টমেন্ট জানায়, ডেভিসের কিছু মানসিক রোগ রয়েছে এবং তারা ঝুঁকিতে রয়েছেন মনে করে পরিবার বেশ উদ্বিগ্ন।

ডেভিসের উচ্চতা ৫ ফিট ২ ইঞ্চি, ওজন ১৩০ পাউন্ড। তার চুল ও চোখের রঙ বাদামি। তাকে সর্বশেষ কালো জ্যাকেট, নীল জিন্স এবং কালো জুতা পরিহিত অবস্থায় দেখা গেছে।

শিশুটির উচ্চতা ৩ ফিট এবং ওজন ৫০ পাউন্ড। তার চোখের রঙ বাদামি ও চুলের রঙ কালো। তাকে পেলুমি নামে ডাকা হয়।

কর্তৃপক্ষের ধারণা, মা ও শিশুটি একই সাথে কোথাও রয়েছে। তাদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে তার পরিবার।

কারো কাছে নিখোঁজ মা ও শিশুটি সম্পর্কে কোনো তথ্য থাকলে
লস এঞ্জেলেস শেরিফ ডিপার্টমেন্টের 323-890-5500 নাম্বারে কল দিতে অনুরোধ জানানো হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত