আপডেট :

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

চুরি করে পালানোর সময় অন্য গাড়িকে ধাক্কা: মৃত ৩, আহত ১

চুরি করে পালানোর সময় অন্য গাড়িকে ধাক্কা: মৃত ৩, আহত ১

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসে চুরি করে পুলিশের ধাওয়া খেয়ে গাড়ি নিয়ে পালানোর সময় অপর একটি গাড়ির সাথে সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।

কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার (৫ জানুয়ারি) ক্যাটালাইটিক কনভার্টার চুরি করে পালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তের গাড়ি স্টেট স্ট্রিট অ্যান্ড টুয়েডি বুলেভার্দের কাছে আরেকটি গাড়িকে ধাক্কা দেয়।

লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট জানায়, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। অন্য দুইজনকে হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়। অপরজনের অবস্থা এখনও নিশ্চিত নয়।

মৃত তিনজনের মধ্যে দুইজনকে শনাক্ত করতে পেরেছে কাউন্টি করোনার্স অফিস। তাঁরা হলেন: জেমস গ্রিফিন (২০) এবং ফ্লাবিউ বাল্ডেরাস। তবে কে কোন গাড়িতে ছিল সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সাউথ গেট পুলিশ জানায়, পেট্রোল অফিসাররা ক্যাটালাইটক কনভার্টার চুরি সন্দেহে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে গেলে সে গাড়ি নিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়। এতে পুলিশও ওই গাড়িকে ধাওয়া করে।

সার্জেন্ট জানান, পুলিশ একপর্যায়ে চালকের বিপদজনক গতি দেখে পিছু নেওয়া বন্ধ করে দেয়। কিন্তু এর কিছুক্ষণ পরেই গাড়ি দুর্ঘটনায় পরে।

প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনার পর দুইটি গাড়িই সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত