আপডেট :

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

লস এঞ্জেলেস বিমানবন্দরে বিমানের সাথে বাসের সংঘর্ষ, আহত অন্তত ৫

লস এঞ্জেলেস বিমানবন্দরে বিমানের সাথে বাসের সংঘর্ষ, আহত অন্তত ৫

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে শুক্রবার (১০ জানুয়ারি) রাতে একটি আমেরিকান এয়ারলাইন্স জেট বিমানের সাথে যাত্রীবাহী শাটল বাসের ধাক্কায় অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ।

লস এঞ্জেলেস এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানায়, এয়ারপোর্টের দক্ষিণ পাশে জেট বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাক্সিওয়ের পার্কিং লটে চলে আসলে এই হতাহত হয়।

এয়ারবাস A321 মডেলের বিমানটি যাত্রীতে পূর্ণ না থাকলেও বাসটি যাত্রীবাহী ছিল।

লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, ৪ জন যাত্রীকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্তত ৫ জনকে চিকিৎসা দিয়েছেন প্যারামেডিক্স টিম।

বিমানের পাইলট শঙ্কামুক্ত আছেন বলে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ। বাসের চালক ও অন্তত দুই যাত্রী শঙ্কামুক্ত বলে জানায় লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট। বিমানের একজন ক্রু আহত হলেও তাকে হাসপাতালে নেওয়া যায়নি।

দুর্ঘটনার পর লস এঞ্জেলেস বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শাটল বাসের সাথে একটি জেট বিমানের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের দ্রুততর তৎপরতায় হতাহতরা শঙ্কামুক্ত রয়েছেন। বিমানবন্দরের অন্য সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

দুর্ঘটনার সঠিক কারণ সম্পর্কে অনুসন্ধান চলছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত