আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

ফাঁকা বাড়ি থেকে আগুন ছড়িয়েছে অ্যাপার্টমেন্টে, উচ্ছেদ বাসিন্দারা

ফাঁকা বাড়ি থেকে আগুন ছড়িয়েছে অ্যাপার্টমেন্টে, উচ্ছেদ বাসিন্দারা

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেসে একটি ফাঁকা দুইতলা বাড়িতে আগুনের সূত্রপাত হয়ে সেটি ছড়িয়ে পড়েছে পার্শ্ববর্তী একটি অ্যাপার্টমেন্ট ভবনে। এতে অ্যাপার্টমেন্টের কয়েক ডজন বাসিন্দাকে অন্যত্র সরে যেতে হয়েছে।

লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট সূত্র জানিয়েছে, সোমবার (১৩ জানুয়ারি) ভোররাতে সাউথ র‍্যানো স্ট্রিটের ২০০ ব্লকের কাছে রাত ১টা ২০ মিনিটে দুর্ঘটনাটির সূত্রপাত হয়।

আগুন নেভাতে ঘটনাস্থলে ১৫০ জনের বেশি দমকলকর্মী উপস্থিত হয়। আগুন দুইটি ভবনেই ছড়িয়ে পরলে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়।

সেখানের স্থানীয় বাসিন্দা ব্র‍্যান্ডন পেইজ জানান ঘুমিয়ে থাকার সময় একজন নারী আগুন বলে চিৎকার দিলে তিনি জেগে উঠেন ও অন্য সবাইকে চেঁচামেচি করে জাগিয়ে তোলা হয়

দমকলকর্মীরা দ্রুত আগুন নেভাতে চেষ্টা করলেও অ্যাপার্টমেন্ট ভবনে গ্যাস লিকজনিত ত্রুটি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ সময় লেগে যায়।

প্রায় ৭০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হোন দমকলকর্মীরা। আগুনের ধোঁয়ায় একজন আহত হলেও আর কোনো হতাহত হয়নি।

ফায়ার সার্ভিস সুত্র জানায়, ৫৬টি ইউনিটের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিতে হয়েছে।

ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের প্রকাশিত এক ছবিতে দেখা গেছে, আগুনে অ্যাপার্টমেন্টের ভিতরে সবকিছু পুড়িয়ে দিয়েছে এবং বর্তমানে বাড়িটি বসবাসের অযোগ্য অবস্থায় রয়েছে।

আমেরিকান রেড ক্রস ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করছে। আর আগুনের সূত্রপাত নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত