আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে বিপ্লব ও সংহতি দিবস পালিত -

লস এঞ্জেলেসে বিপ্লব ও সংহতি দিবস পালিত -

ঐতিহাসিক ৭ই নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে, ক্যালিফোর্ণিয়া বিএনপি'র উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৮ই নভেম্বর রবিবার সন্ধ্যায় লস এঞ্জেলেসে আয়োজিত এ আলোচনা সভায় স্হানীয় বিএনপি'র নেতা-কর্মীরা ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ প্রবাসী বাংলাদেশীরা উপস্হিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যালিফোর্ণিয়া বিএনপি'র সভাপতি জনাব মো: আ: বাছিত। অনুষ্ঠানে বক্তৃতা ও আলোচনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বক্তারা বলেন, গলাবাজি করে মিথ্যার প্রাসাদ গড়ে সত্যকে চাপা দেয়া যায়না। বন্দুকের নল দিয়ে ইতিহাস বদলানো যায়না। বাকশাল, আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপিং ও জাসদের অপরাজনীতির কারণে দেশে বিরাজ করছিল এক চরম বিশৃঙ্খল পরিস্হিতি। ৩ থেকে ৭ তারিখ পর্যন্ত দেশে কোন সরকার ছিলনা। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হয়ে পড়েছিল হুমকির সম্মুখীন। তখন ১৯৭৫ সালের ৭ই নভেম্বর বাংলাদেশের সিপাহী-জনতা মিলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিপ্লবে ঝাঁপিয়ে পড়েছিল। এই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে শান্তি ও শৃঙ্খলা ফিরে এসেছিল। বিপদগ্রস্ত দেশের আপামর জনগণ সেদিন জিয়াউর রহমানের হাতেই অর্পন করেছিল রাষ্ট্রপরিচালনার দায়িত্ব। তিনিই দেশে বহুদলীয় গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে আনেন।

ক্যালিফোর্ণিয়া বিএনপি'র সভাপতি মো: আ: বাছিত বলেন,  স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কখনো তোষামোদ, তৈলমর্দন, সুপারিশ প্রশ্রয় দিতেন না। অন্যায় আবদার কিংবা প্রশাসনে অনিয়ম ও দুর্নীতি সহ্য করতেন না। তিনি চেইন অব কমান্ড পুরোপুরি মেনে চলতেন এবং সকলকে মেনে চলতে বলতেন। তিনি ছিলেন আপাদমস্তক সৎ একজন রাজনীতিবিদ, সফল সমরনায়ক আর বিচক্ষণ দেশনায়ক। এমন সৎ ও নিষ্ঠবান রাষ্ট্রপতি পৃথিবীর ইতিহাসে বিরল।

আলোচকবৃন্দ আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা গণতন্ত্র আজ পদদলিত। দেশে সুস্হ রাজনীতি নাই, দেশী-বিদেশী কোন নাগরিকের জীবনের নিরাপত্তা নাই। একের পর এক গুম-খুন ঘটে চলেছে, কিন্তু কোন বিচার হচ্ছেনা। এই ফ্যাসীবাদী আর গণতন্ত্র বিরোধী আওয়ামী অপশক্তির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। বক্তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকল স্তরের নেতা-কর্মীর বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে সকলের মুক্তি দাবি করেন।

বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্হিত ছিলেন বদরুল এ চৌধুরী, এম ওয়াহিদ রহমান, মাহতাব আহমেদ, সামসুজ্জোহা বাবলু, সৈয়দ নাসির জেবুল, লায়েক আহমেদ, মারুফ খান, জুনেল আহমেদ, ফালিক মিয়া, তানভীর আহমেদ, খসরুজ্জামান, তানিম আহমেদ, মিল্লাত'সহ বিপুল সংখ্যক নেতা-কর্মীগণ।

শেয়ার করুন

পাঠকের মতামত