আপডেট :

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

ক্যালিফোর্নিয়ায় আবারও বাড়ছে জ্বালানির মূল্য

ক্যালিফোর্নিয়ায় আবারও বাড়ছে জ্বালানির মূল্য

ছবি: এলএবাংলাটাইমস

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় ধারাবাহিকভাবে বাড়ছে গ্যাসোলিনের বাজারমূল্য। ছুটি শুরুর আগেই টানা ১৬ দিনের মতো মূল্যবৃদ্ধি হয়েছে। তবে শীঘ্রই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আসতে পারে।

দ্য অটো ক্লাব জানিয়েছে, লস এঞ্জেলেসে গ্যাসোলিনের গড় মূল্য দাঁড়িয়েছে ৪ ডলার ৭৮ সেন্টে, যা এক মাস আগের থেকে ২৮ সেন্ট বেশি।

গত বছর এই সময়ে এমন মূল্যবৃদ্ধি হয়েছিল বলে জানায় দ্য অটো ক্লাব। রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর জ্বালানির মূল্য বেড়েছে।

গ্যাসবাডির একজন অ্যানালিস্ট প্যাট্রিক ডি হান জানান, গত দুই সপ্তাহ ধরে ওয়েস্ট কোস্টের বিভিন্ন অঞ্চলে জ্বালানির মূল্য ধারাবাহিকভাবে বাড়ছে। তবে জাতীয় পর্যায়ে দুই সপ্তাহ ধরেই জ্বালানির মূল্য স্থিতিশীল রয়েছে।

তবে সাম্প্রতিক সময়ে তেলের মূল্য কিছুটা কমায় আশা করা যাচ্ছে খুব শীঘ্রই জ্বালানির মূল্য কয়েক পেনি কমতে পারে।

গত বছর জুনের ১৪ তারিখ জাতীয় পর্যায়ে গ্যাসোলিনের মূল্য রেকর্ড ৫ ডলার দশমিক ০১৬ সেন্ট হয়েছিল। তবে এরপর থেকে এখন পর্যন্ত মূল্য ১ ডলার ৫৯৫ সেন্ট কমেছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত