আপডেট :

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

বোনকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক সেনাসদস্য আটক

বোনকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক সেনাসদস্য আটক

ছবি: এলএবাংলাটাইমস

ভেনচুরা কাউন্টিতে বোনকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক এক সেনাসদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভেনচুরা কাউন্টি শেরিফ অফিস ব্রেনান পোস্টকে (৩৩) আটক করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পোস্টের বিরুদ্ধে তার বোন ক্যাসিডি স্নোকে (২৫) হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে।

শেরিফ ডেপুটিরা স্যান্ড্রা কোর্টের কাছে রাত ১টা ১২ মিনিটে এক বাড়িতে গুলির খবর পেয়ে অভিযান চালায়। ঘটনাস্থলে যেয়ে স্নোকে বাড়ির ভিতর গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। গুলিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ জানায়।

কর্তৃপক্ষ জানায়, গুলির শব্দ শুনে পোস্ট ও স্নো এর পিতা পুলিশের কাছে খবর দেয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, পোস্ট একজন সাবেক ইউএস সৈন্য। তিনি মানসিক সমস্যায় ভুগছিল বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ বিনা বাধায় তাকে আটক করে নিজেদের জিম্মায় নিয়েছে। তার পারিবারিক বাড়িটি থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত ঘটনার কারণ জানা সম্ভব হয়নি।

পোস্টকে ২ মিলিয়ন ডলার জামিনের বিপরীতে আটক করা হয়েছে। ফেব্রুয়ারির ২২ তারিখ ভেনচুরা কাউন্টি সুপেরিওর কোর্টে শুনানির দিন ধার্য্য করা হয়েছে।

কারো কাছে এই হত্যাকাণ্ড সম্পর্কে কোনো তথ্য থাকলে 805-384-4727 নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত