আপডেট :

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আবারও ধেয়ে আসছে ঝড়

সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আবারও ধেয়ে আসছে ঝড়

ছবি: এলএবাংলাটাইমস

আগামী সপ্তাহে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় ধেয়ে আসছে একটি বড় ঝড়। এতে তাপমাত্রা বেশ কমে যেতে পারে ও যান চলাচল ব্যহত হতে পারে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, হালকা বৃষ্টি বুধবার সকাল থেকেই শুরু হয়ে যেতে পারে। তবে সপ্তাহ শেষে এই বৃষ্টি ভারি হবে।

বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত এমন আবহাওয়া বিরাজ করবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

মেটেরোলোজিস্ট মার্ক ক্রিসকি জানান, প্রাথমিকভাবে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং বুধবার নাগাদ বৃষ্টিপাত ঝরবে। এই বৃষ্টির পরিমাণ বেশ ভালোই হবে।

এছাড়া উঁচু অঞ্চল ও পাহাড়ি এলাকায় তুষারপাত ঘটতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদেরা। মেটেরোলোজিস্ট কাজ গোল্ডবার্গ জানান, এই আবহাওয়ায় বেশ তুষারপাত হবে। স্কি রিসোর্টগুলো জমজমাট থাকবে। বুধবার, বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত এই তুষার পরবে।

কাউন্টি কর্মকর্তারা জানান, সপ্তাহ শেষে তাপমাত্রা অনেক কমে যাবে। সান্তা ক্লারিতা ভ্যালি, ল্যানকাস্টার, উডল্যান্ড হিলস ও লস এঞ্জেলেস কাউন্টির পাহাড়ি অঞ্চলে তাপমাত্রা বেশ কমে যাবে।

লস এঞ্জেলেস কাউন্টি হেলথ অফিসার মুন্টু ডেভিস বলেন, শিশু, বয়োবৃদ্ধ এবং শারীরিক জটিলতাযুক্ত ব্যক্তিদের শীতল আবহাওয়ায় সুরক্ষিত রাখতে হবে। এছাড়া কার্বন মনোক্সাইড এর বিষক্রিয়া এড়াতে ঘরের মধ্যে স্টোভস, বারবিকিউ অথবা ওভেন ব্যবহার থেকে বিরত থাকতে হবে।

এনডব্লিউএস আরও জানায়, প্রতিকূল আবহাওয়ায় সমুদ্র মঙ্গলবার রাত থেকেই উত্তাল থাকবে। সাগরের ঢেউ থাকবে উত্তাল, বাতাস থাকবে তীব্র। ভারি বাতাস এবং তীব্র স্রোতে সাঁতারুদের সতর্ক থাকতে বলা হয়েছে।

শীতল আবহাওয়ায় সুরক্ষিত থাকতে বেশ কয়েকটি পরামর্শ মেনে চলতে পারেন বাসিন্দারা।

১/ বাইরে গেলে পর্যাপ্ত ভারি কাপড় পরে বের হওয়া।
২/ মাথা, হাত ও পা সুরক্ষিত রাখতে টুপি, গ্লোভস এবং মোজা ব্যবহার করতে হবে।
৩/ পোষাপ্রাণী থাকলে তাদের বাড়ির ভিতর থাকার ব্যবস্থা করে দিতে হবে এবং রাতেরবেলা এদের বাইরে রাখা যাবেনা।
৪/ বাড়ির বয়স্ক ও শিশুদের প্রতি বেশি যত্ন নিতে হবে।

যাদের এই শীতল আবহাওয়ায় নিরাপদ আশ্রয় নেই, তারা লস এঞ্জেলেস হোমলেস সার্ভিস অথোরিটি শেল্টারে আশ্রয় নিতে পারে। আশ্রয়স্থলের ঠিকানা জানতে 2-1-1 ইনফরমেশন লাইনে যোগাযোগ করতে বলা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত