আপডেট :

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

ক্যালিফোর্নিয়ায় কমছে বাড়ির মূল্য

ক্যালিফোর্নিয়ায় কমছে বাড়ির মূল্য

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার কিছু এলাকায় বাড়ির দাম আগের থেকে কিছুটা কমেছে বলে নতুন এক সমীক্ষায় উঠে এসেছে।

গবেষক সংস্থা ব্ল্যাক নাইট ইনকর্পোরেশন জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার অন্তত ছয়টি শহরে বাড়ির দাম ২০২২ সালের সর্বোচ্চ মূল্য থেকে কিছুটা কমেছে।

ছয়টি শহর হচ্ছে: স্যান ফ্রান্সিসকো, স্যান হোসে, স্যাক্রামেন্টো, স্যান দিয়েগো, লস এঞ্জেলেস এবং রিভারসাইড।

স্যান ফ্রান্সিসকো এবং স্যান হোসেতে বাড়ির মূল্য সবচেয়ে বেশি কমেছে। স্যান ফ্রান্সিসকোতে বাড়ির মূল্য কমেছে ১৩ শতাংশ ও স্যান হোসেতে বাড়ির মূল্য কমেছে ১২ দশমিক ৭ শতাংশ। এর বাইরে স্যাক্রামেন্টো, স্যান দিয়েগো, লস এঞ্জেলেস এবং রিভারসাইড কাউন্টিতে বাড়ির মূল্য কমেছে ৮ শতাংশ এবং ১২ শতাংশ।

ব্ল্যাক নাইট গবেষণা সংস্থা আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ৫০টি বৃহৎ বাজারের মধ্যে অন্তত ১৪টিতে বাড়ির মূল্য ২০২২ সালের থেকে ৬ শতাংশ কমেছে।

আমেরিকার যেসব এলাকায় মূল্য সবচেয়ে কমেছে, তাদের তালিকা:

১/ স্যান ফ্রান্সিসকো: ১৩ শতাংশ মূল্যহ্রাস
২/ স্যান হোসে: ১২ দশমিক ৭ শতাংশ
৩/ সিয়াটল, ওয়াশিংটন: ১১ দশমিক ৩ শতাংশ
৪/ ফিনিক্স, অ্যারিজোনা: ১০ দশমিক ৫ শতাংশ
৫/ অস্টিন, টেক্সাস: ৯ দশমিক ৭ শতাংশ
৬/ লাস ভেগাস, নেভাদা: ৯ দশমিক ৩ শতাংশ
৭/ স্যাক্রামেন্টো: ৯ দশমিক ৩ শতাংশ
৮/ স্যান দিয়েগো: ৮ দশমিক ৬ শতাংশ
৯/ লস এঞ্জেলেস: ৭ দশমিক ৬ শতাংশ
১০/ সল্ট লেক সিটি, ইউটাহ: ৬ দশমিক ৮ শতাংশ
১১/ ডেনভার, কলোরাডো: ৬ দশমিক ৯ শতাংশ
১২/ রিভারসাইড: ৬ দশমিক ৮ শতাংশ
১৩/ রালেইঘ, নর্থ ক্যারোলিনা: ৬ দশমিক ৩ শতাংশ
১৪/ পোর্টল্যান্ড, ওরেগন: ৬ দশমিক ১ শতাংশ

ক্যালিফোর্নিয়ার কিছু শহরে বাড়ির দাম কমলেও গোল্ডেন স্টেটে সার্বিকভাবে বাড়ির দাম এখনও বেশিই। জিল্লো জানিয়েছে, মধ্যম আকারের বাড়ির মূল্য ক্যালিফোর্নিয়ায় ৭ লাখ ১৬ হাজার ৯০৯ ডলার। তবে লস এঞ্জেলেস বা স্যান ফ্র‍্যান্সিসকোর মতো বড় শহরে এই মূল্য আরও বেশি।

উদাহরণস্বরূপ স্যান ফ্রান্সিসকোতে মধ্যম আকারের বাড়ির মূল্য ১ দশমিক ২ মিলিয়ন ডলার, লস এঞ্জেলেসে ৮ লাখ ৯০ হাজার ১৯৪ ডলার।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত