আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

লস এঞ্জেলেসে টানা ৩১ দিনের মতো বেড়েছে গ্যাসোলিনের মূল্য

লস এঞ্জেলেসে টানা ৩১ দিনের মতো বেড়েছে গ্যাসোলিনের মূল্য

ছবি: এলএবাংলাটাইমস

লস এঞ্জেলেস কাউন্টিতে সেলফ সার্ভিস রেগুলার গ্যাসোলিনের গ্যালনের গড়মূল্য টানা ৩১ দিনের মতো বেড়েছে। শনিবার (০৪ মার্চ) মূল্য ১ দশমিক ৮ সেন্ট বেড়ে হয়েছে ৪ ডলার ৯৩২ সেন্ট। ডিসেম্বর ২ তারিখের পর এটিই সর্বোচ্চ মূল্য।

আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ) এবং অয়েল প্রাইজ ইনফরমেশন সার্ভিস সূত্র জানিয়েছে, এক সপ্তাহ আগের থেকে গড় মূল্য বেড়েছে ৯ দশমিক ৩ সেন্ট, এক মাস আগের থেকে বেড়েছে ১৯ দশমিক ১ সেন্ট, তবে এক বছর আগের থেকে কমেছে ২২ সেন্ট। অক্টোবরের ৫ তারিখ রেকর্ড মূল্য দাঁড়িয়েছিল ৬ ডলার ৪৯৪ সেন্ট, বর্তমানে এর থেকে কম আছে ১ ডলার ৫৬২ সেন্ট।

অরেঞ্জ কাউন্টিতে ৩১ দিনে গ্যাসোলিনের মূল্য বেড়েছে ২৬ বারের মতো। সর্বশেষ ১ দশমিক ৭ সেন্ট বেড়ে গড় মূল্য হয়েছে ৪ ডলার দশমিক ৯০৩ সেন্ট, যা ২৯ নভেম্বরের পর সর্বোচ্চ। এক সপ্তাহ আগের থেকে মূল্য বেড়েছে ৯ দশমিক ৬ সেন্ট এবং এক মাস আগের থেকে বেড়েছে ৩১ দশমিক ৪ সেন্ট, তবে এক বছর আগের থেকে মূল্য কম রয়েছে ২৩ দশমিক ২ সেন্ট। অক্টোবরের ৫ তারিখ রেকর্ড মূল্য ৬ ডলার ৪৫৯ সেন্ট থেকে বর্তমানে কমেছে ১ ডলার ৫৫৬ সেন্ট।

দ্য অটোমোবাইল ক্লাব অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার কর্পোরেট কমিউনিকেশনস ম্যানেজার ডগ শুপে জানান, রিফাইনারি মেইন্টেনেন্স এবং ব্রেকডাউনের ফলে সাপ্লাই এর ঘাটতি দেখা দেওয়ায় এই মূল্য বাড়ছে।

এদিকে ন্যাশনাল এভারেজ প্রাইজ ৩১ দিনের মধ্যে ২৯ বার কমলেও টানা চারদিন ধরে বেড়েছে। এক সেন্টের দশভাগের নয়ভাগ বেড়ে মূল্য দাঁড়িয়েছে ৩ ডলার ৩৯৯ সেন্ট। এক সপ্তাহ আগের থেকে এই মূল্য বেশি ২ দশমিক ৬ সেন্ট। কিন্তু এক মাস আগের থেকে মূল্য কম রয়েছে ৮ দশমিক ৩ সেন্ট এবং ১ বছর আগের থেকে কমেছে ৪৩ দশমিক ৮ সেন্ট। জাতীয় গড়মূল্য রেকর্ড ৫ ডলার দশমিক ০১৬ জুনের ১৪ তারিখ হয়ে বর্তমানে মূল্য কমেছে ১ ডলার ৬১৭ সেন্ট।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত