আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

নির্মম নির্যাতনের পর শিশুকে হত্যা, দোষী সাব্যস্ত মা ও প্রেমিক

নির্মম নির্যাতনের পর শিশুকে হত্যা, দোষী সাব্যস্ত মা ও প্রেমিক

ছবি: এলএবাংলাটাইমস

ল্যাংকাস্টারে ১০ বছরের শিশু অ্যান্থনি অ্যাভালস নির্মমভাবে নির্যাতনের পর হত্যার অভিযোগে শিশুটির মা ও তার প্রেমিককে দোষী সাব্যস্ত করেছে আদালত।

সুপেরিওর কোর্ট বিচারক স্যাম ওহটা মঙ্গলবার (৭ মার্চ) এই রায় দেন। অভিযুক্তদের নাম হিদার ম্যাক্সিন ব্যারন এবং কারেম এরনেস্টো লেইভা। ফেব্রুয়ারির ২২ তারিখ তাদের ক্লোজিং আরগুমেন্ট হয় ও জুরি বোর্ডের রায় নেওয়া হয়।

শুনানিতে শিশুর উপর অকথ্য নির্যাতনের প্রমাণ উঠে এসেছে। লেইভা ও ব্যারন কিভাবে শিশুর উপর নির্যাতন করেছে, তার বৃত্তান্ত দিয়েছেন অভিযুক্তরা।

শিশুটিকে অভিযুক্তরা খাদ্য এবং পানি থেকে বঞ্চিত করেছে, তাকে বারংবার মেরেছে, ফ্লোরে ঘণ্টার পর ঘণ্টা হাঁটু গেড়ে রাখতে বাধ্য করেছে, মুখে গরম স্প্রে দিয়েছে, সারা শরীরে মারধোর করেছে এবং কান্না বা জোরে আওয়াজ করলে মুখে মোজা গুঁজে দিয়েছে।

পুলিশ যখন শিশু অ্যান্থনিকে উদ্ধার করেছে, তখন ব্লান্ট ফোর্স ট্রমা এবং ডিহাইড্রেশন অবস্থায় পাওয়া যায়। পরে ২০১৮ সালের জুনের ২১ তারিখ শিশুটির মৃত্যু হয়।

ব্যারন (৩৩) এবং লেইভার বিরুদ্ধে (৩৭) হত্যার অভিযোগ আনা হয় আদালতে। একই সাথে শিশু নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি এদের অন্য দুই শিশুকেও নির্যাতনের অভিযোগ আনা হয় এবং সকল অভিযোগ প্রমাণিত হয়েছে।

তাদের দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে এবং প্যারোলে মুক্তিরও কোনো সুযোগ রাখা হয়নি। এপ্রিলের ২৫ তারিখ তাদের রায় দেওয়া হবে।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত