আপডেট :

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

আজ শুক্রবার লস এঞ্জেলেসে তিন দিনব্যাপী রিহ্যাব আবাসন মেলা শুরু হচ্ছে

আজ শুক্রবার লস এঞ্জেলেসে তিন দিনব্যাপী রিহ্যাব আবাসন মেলা শুরু হচ্ছে

‘প্রবাসে উপার্জন, স্বদেশে আবাসন’ এই স্লোগান সামনে রেখে প্রথমবারের মত লস এঞ্জেলেসে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘রিহ্যাব আবাসন মেলা’।লস এঞ্জেলেসের ‘বাফলা’ অফিসে এক সংবাদ সম্মেলনে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) যুগ্ম সম্পাদ ও মেলা কমিটির কো-চেয়ারম্যান শাকিল কামাল চৌধুরী ও ইভেন্ট কো-অর্ডিনেটর জাকারিয়া মাসুদ জিকো জানান যে তাদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন। লস এঞ্জেলেসের ‘লিটল বাংলাদেশ’ থেকে প্রায় ৭ মাইল দূরে বেভারলি গারল্যান্ড হোটেলে (ইউনিভার্সাল স্টুডিও এবং ভাইনল্যান্ডের ওপর ও ১০১ ফ্রি ওয়ের পাশে) আয়োজিত এ মেলায় বাংলাদেশের ৫০টিরও বেশি আবাসন ব্যবসায়ী ও রিয়েল এস্টেট প্রতিষ্ঠান অংশ নিচ্ছে বলে জানিয়েছেন এর আয়োজকরা।

মেলায় অংশগ্রহণকারীরা শুধু তাদের অনুমোদিত প্রকল্পগুলোই মেলায় প্রদর্শন করতে পারবেন।মেলায় প্লট বা ফ্ল্যাট বুকিংয়ের ক্ষেত্রে ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত ছাড় দেয়া হবে। ইতোমধ্যেই আবাসন কোম্পানির মালিক ও প্রতিনিধিরা লস এঞ্জেলেসে এসে পৌঁছেছেন। আয়োজকরা জানান, ১৪ নভেম্বর শুক্রবার সকাল ১১টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন। বিশেষ অতিথি থাকবেন লস এঞ্জেলেসে বাংলাদেশের কন্সাল জেনারেল সুলতানা লায়লা হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন।উদ্বোধনের দিন দুপুর ২টা থেকে মেলা সবার জন্য খুলে দেয়া হবে। এর পরের দুইদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। ১৭ নভেম্বর হবে সমাপনী অনুষ্ঠান।ক্রেতা-দর্শনার্থীদের আকর্ষণে মেলায় ফ্রি কার পার্কিংয়ের ব্যবস্থা থাকছে। সমাপনী দিনে আয়োজন করা হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে থাকবে সঙ্গীত শিল্পী অনিমা-ডি-কষ্টাসহ প্রবাসী শিল্পীদের গানের অনুষ্ঠান। থাকবে আকর্ষণীয় র্যা্ফেল ড্র। র‌্যাফেল ড্রতে বিজয়ীদের জন্য থাকবে লস এঞ্জেলেস-ঢাকা-লস এঞ্জেলেস এয়ার টিকিট, এলডিসি টিভি, আইপ্যাডসহ আকর্ষণীয় পুরস্কার।

শেয়ার করুন

পাঠকের মতামত