আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

বিখ্যাতদের কাছ থেকে পাওয়া দেড় শতাধিক চিঠি প্রকাশ করছেন ট্রাম্প

বিখ্যাতদের কাছ থেকে পাওয়া দেড় শতাধিক চিঠি প্রকাশ করছেন ট্রাম্প

ছবি: এলএবাংলাটাইমস

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁকে বিশ্বের সুপরিচিত মানুষদের লেখা বেশ কিছু চিঠি প্রকাশ করতে যাচ্ছেন।

বৃহস্পতিবার (৯ মার্চ) ট্রাম্প ও প্রকাশনা সংস্থা উইনিং টিম পাবলিশিং-এর পক্ষ থেকে জানানো হয়েছে, রিচার্ড নিক্সন, কিম জং–উন ও অপরাহ উইনফ্রের মতো বড় বড় মানুষদের লেখা ১৫০টির বেশি চিঠি প্রকাশ করা হবে।

‘লেটারস টু ট্রাম্প’ নামে চিঠির সংকলনটি প্রকাশ করা হবে। বিভিন্ন দেশের নেতা, গণমাধ্যম ব্যক্তিত্ব, দৌড়বিদ এবং বড় ব্যবসায়ীদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে ব্যক্তিগত যোগাযোগ হয়েছিল, তারই চিহ্ন এ চিঠিগুলো।

ট্রাম্পের চিঠির সংকলনটি আগামী মাসে প্রকাশ হতে যাচ্ছে। বইটিতে চার দশক ধরে বিনিময় হওয়া বিভিন্ন চিঠি থাকবে। সংকলনটিতে প্রতিটি চিঠির সঙ্গে ট্রাম্পের মন্তব্য জুড়ে দেওয়া হয়েছে। এখানে মাইকেল জ্যাকসন, ক্লিন্ট ইস্টউড, ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের লেখা চিঠি আছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন, রোনাল্ড রিগ্যান, জর্জ এইচ ডব্লিউ বুশ, বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ এবং বারাক ওবামার কাছ থেকে পাওয়া চিঠিও আছে সেখানে।

আছে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও উত্তর কোরিয়ার নেতা কিম জং–উনের চিঠিও। আগামী ২৫ এপ্রিল ‘লেটারস ফ্রম ট্রাম্প’ বাজারে আসবে। এর খুচরা মূল্য ৯৯ ডলার, আর তাঁর স্বাক্ষরিত কপির মূল্য ৩৯৯ ডলার।

গতকাল নিজস্ব মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প চিঠির সংকলনটি সম্পর্কে লেখেন: ‘অনেক বছর ধরে আমার কাছে আসা সবচেয়ে অবিশ্বাস্য চিঠি এগুলো।’

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত