আপডেট :

        অ্যানাহাইমের গুদাম থেকে ২২ লাখ ডলারের বেশি চুরি হওয়া পণ্য উদ্ধার

        ক্যালিফোর্নিয়ার লাইব্রেরিতে বন্দুকধারীর হামলা, নিহত ২

        রিফ্লেক্টিং পুল আবার খালি হচ্ছে, ভাঙচুরের অভিযোগ ট্রাম্পের

        অপহৃত বৃদ্ধার মৃত্যুর দাবি, পরিবারের কাছে ক্ষমা চেয়ে চিঠি পাঠাল অপহরণকারীরা

        ইরানকে তেল রপ্তানিতে ছাড় দিল যুক্তরাষ্ট্র, পারমাণবিক পরিদর্শন নিয়ে দ্বিমত

        ওয়াশিংটনের ঐতিহাসিক চিঠি প্রদর্শনীতে

        বোস্টন বিমানবন্দরে সংঘর্ষের ঝুঁকি, ডেল্টা বিমানের জরুরি অবতরণ বাতিল

        লস এঞ্জেলেসে তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা, সপ্তাহের মাঝামাঝি তীব্র গরমের আশঙ্কা

        এফবিআই অভিযানের কয়েক মাস পর পদত্যাগ করলেন লস এঞ্জেলেস স্কুল জেলার প্রধান

        ফিলিস্তিনের পক্ষে কথা বলায় আটক, মুক্তির নির্দেশ বিচারকের

        সেন্ট্রাল পার্কে কিশোর পর্যটকের মৃত্যুর পর ঘোড়ার গাড়ি নিষিদ্ধের দাবি জোরালো

        ট্রাম্পের নির্দেশে রিফ্লেক্টিং পুল সংস্কার শুরু হচ্ছে, শ্যাওলা ও ভাঙচুর নিয়ে উদ্বেগ

        লস এঞ্জেলেসের ইরউইন্ডেলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩২

        ভেনচুরা কাউন্টিতে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার, জব্দ ১৪ লাখ ডলারের মাদক

        গ্র্যান্ড ক্যানিয়নে তীব্র গরমে ৩ পর্বতারোহীর মৃত্যু

        লস এঞ্জেলেসে গুদামঘরের অগ্নিকাণ্ড: জরুরি অবস্থা ঘোষণা মেয়র কারেন ব্যাসের

        ট্রাম্পকে মেলোনির জবাব: ‘নিজের জনপ্রিয়তা নিয়ে চিন্তা করুন’

        যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক শুরু সুইজারল্যান্ডে, হরমুজ প্রণালি বন্ধের দাবি তেহরানের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ‘জুন গ্লুম’ আবহাওয়া, আগামী সপ্তাহে তীব্র তাপপ্রবাহের সতর্কতা

        সান ক্লেমেন্টে সৈকতে মানব চোয়ালের অংশ উদ্ধার, তদন্ত শুরু

সকলের প্রিয় সাদেক চাচার হঠাৎ প্রস্থানে লস এঞ্জেলেস কমিউনিটিতে শোকের ছায়া।

সকলের প্রিয় সাদেক চাচার হঠাৎ প্রস্থানে লস এঞ্জেলেস কমিউনিটিতে শোকের ছায়া।

লস এঞ্জেলেসের বিশিষ্ট কমিউনিটি এক্টিভিষ্ট ও মানবাধিকার সংগঠক  মুসলিম উম্মাহর(MUNA) সাউদার্ন ক্যালিফোর্নিয়া চ্যাপ্টার সেক্রেটারি আশরাফ হোসেন আকবরের পিতা লস এঞ্জেলেসের অত্যান্ত পরিচিত মুখ এমডি সাদেক আলী বিশ্বাস(সকলের প্রিয় সাদেক চাচা) গত ২০শে নভেম্বর'১৫ শুক্রবার সকাল সারে ৮টা মহান আল্লাহর ডাকে সারা দিয়ে পরলোক গমন করেন। ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রাজেউন।

তিনি গত শুক্রবার অপরাহ্নে প্রথম বারের মত  হার্ট এটাকে আক্রান্ত হয়ে লস এঞ্জেলেসের গুড শমরিতান হসপিটালে ভর্তি হন। তাৎক্ষণিক পরীক্ষা নিরীক্ষা শেষে তার হার্টে দুটি ব্লক ধরা পরলে রিং বসিয়ে দেয়া & পেসমেকার বসিয়ে দেয়া হয়। অত:পর তিনি দ্রুত উন্নতির দিকে যাচ্ছিলেন। এমতাবস্থায় তত্ত্বাবধায়ক ডাক্তার আশা করছিলেন যে, দু/এক দিনের মধ্যেই তাকে রিলিজ দেয়া সম্ভব হবে। কিন্তু শুক্রবার সকালে আবার তার সাস্থের অবনতি ঘটে এবং ২০শে নভেম্বর সকাল সারে ৮টায় ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর।

তিনি ৬ ছেলে ৫ মেয়ে নাতি ননাতনী ও অসংখ্য আত্মিয় স্বজন ও গুনাগ্রহী রেখে গিয়েছেন। বড় ছেলে কমিউনিটির নিবেদিত প্রান আশরাফ আকবর'সহ তার চার ছেলে আমেরিকা প্রবাসী। গত ১৫ বছর ধরে তিনি বড় ছেলের সাহচর্যে আমেরিকাতে বসবাস করে আসছিলেন।  আগামি ২৫ তারিখ বুধবার বাদ মাগরিব সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইসলামিক সেন্টারে  মরহুমের সালাতুল জানাজা অনুষ্ঠিত হবে। অত:পর মরহুম সাদেক আলী বিশ্বাসের ইচ্ছা অনুযায়ী বাংলাদেশের পাবনা জেলার ইশ্বরদি উপজেলায় পারিবারিক গোরস্থানে সমাহিতের জন্য মরদেহ দেশে নিয়ে যাওয়া হবে।
মরহুম সাদেক চাচার মৃত্যুতে
বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেসের(বাফলা) পক্ষথেকে শোক বার্তা দেয়া হয়। বাফলা প্রেসিডেন্ট মেজর(অব) এনামুল হামিদ, ভাইস প্রেসিডেন্ট সায়েদুর রহমাব সেন্টু, সেক্রেটারি লেফটিন্যান্ট(অব) জিয়া ইসলাম & পাবলিক রিলেশন অফিসার সাইফুল ইসলাম চৌধুরী এক বার্তায় মরহুম সাদেক আলী বিশ্বাসের মৃত্যুতে গভির শোক জানিয়েছেন & শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। অনুরুপ শোক বার্তা দিয়েছেন মুনা ন্যাশনাল প্রেসিডেন্ট ড: সাইদ চৌধুরী, ওয়েষ্ট জোন প্রেসিডেন্ট আনিসুর রহমান, ভাইস প্রেসিডেন্ট ময়েজ উদ্দিন,  সাউদার্ন ক্যালিফোর্নিয়া চ্যাপ্টার প্রেসিডেন্ট আলী আকবর & ভাইস প্রেসিডেন্ট আব্দুল মুকিত আযাদ প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত