আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

স্যান দিয়েগোতে নৌকা উল্টে কমপক্ষে ৮ জনের মৃত্যু

স্যান দিয়েগোতে নৌকা উল্টে কমপক্ষে ৮ জনের মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়া উপকূলের স্যান দিয়েগোতে যাত্রীবোঝাই দুইটি নৌকা উল্টে কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে। ইমার্জেন্সি সার্ভিস সূত্র এই তথ্য জানিয়েছে।

স্যান দিয়েগোর ব্ল্যাকস বিচে নৌকা উল্টে যাওয়ার পর এখনও নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, ৯১১ তে একজন ফোন দিয়ে জানায় আটজন যাত্রীবোঝাই একটি নৌকা উপকূলে পৌঁছালেও আরেকটি নৌকা ডুবে গেছে। সেখানে ১০ জন যাত্রী ছিল। তাদের সহ নৌকা উল্টে গেছে।

স্যান দিয়েগো লাইফগার্ড চিফ জেমস গার্টল্যান্ড জানিয়েছেন, নৌকাগুলোতে মানবপাচার করা হচ্ছিল। এটি সাম্প্রতিক কালের অন্যতম ট্রাজেডির বিষয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতদের নাগরিকত্ব সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি তবে তারা সবাই পূর্ণবয়স্ক।

ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল পৌঁছে দুইটি নৌকা উল্টানো অবস্থায় উদ্ধার কার্যক্রম শুরু করে। ৪০০ মিটারের মধ্যে যাত্রীরা ছড়িয়ে-ছিটিয়ে যায়। রবিবার (১২ মার্চ) সকাল পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে যাওয়া হয়।

ঠিক কী কারণে নৌকা উল্টেছে সেটি সঠিক জানা না গেলেও গার্টল্যান্ড জানিয়েছেন ভারি স্রোত আর বাতাসের কবলে পড়ে নৌকা ডুবে যেতে পারে।

উদ্ধারকারীরা জীবিত কাউকে উদ্ধার করতে পারেনি। তবে যারা অন্য নৌকায় ছিল তাদের অনেকে উদ্ধারকারী দল এসে পৌঁছার আগেই সৈকতের দিকে পালিয়ে যায়।

স্যান দিয়েগো কোস্ট গার্ডের সেক্টর কমান্ডার জেমস স্পিটলার জানান, একটি ছোট নৌকায় সক্ষমতার তুলনায় অনেক বেশি যাত্রী ছিল। ভারি স্রোতে নৌকা উল্টে যায়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত