আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

লস এঞ্জেলেস থেকে তরুণী নিখোঁজ, খুঁজছে পুলিশ

লস এঞ্জেলেস থেকে তরুণী নিখোঁজ, খুঁজছে পুলিশ

ছবি: এলএবাংলাটাইমস

নববর্ষের দিন ক্যারসন থেকে নিখোঁজ এক তরুণীকে খুঁজে পেতে জনসাধারণের সাহায্য চেয়েছেন তার পরিবার।

লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ অফিস সূত্র জানিয়েছে, এই তরুণী 'ক্রিটিক্যালি মিসিং' তালিকাভূক্ত। তার নাম আলিনকা এঞ্জেলিনা কাস্টাডিনা (১৬)।

এঞ্জেলিনাকে সর্বশেষ জানুয়ারির ১ তারিখ সাউথ কারোডেল অ্যাভিনিউ এর ২৩০০০ ব্লকের কাছে দেখা গেছে। ভোর ৫টায় তাকে অচেনা একটি গাড়িতে উঠতে দেখা যায়।

রিং ডোরবেল ক্যামেরায় ধারণ হওয়া ভিডিওতে দেখা যায়, নিখোঁজ হওয়ার ঠিক আগমুহূর্তে এঞ্জেলিনার দিকে একটি অজেনা লোক এগিয়ে আসে।

নিখোঁজ হওয়ার পর জানুয়ারির ১৯ তারিখ এঞ্জেলিনা সর্বশেষ তার পরিবারকে জানায়, সে যেই স্থানে আছে সেখান থেকে সে বেরিয়ে আসতে পারছে না। তার পরিবারের ধারণা তাকে গ্যাং মেম্বাররা আটকে রেখেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সে একজন হিস্প্যানিক নারী। তার উচ্চতা ৫ ফিট ৫ ইঞ্চি, ওজন ১৫০ পাউন্ড। তার চুলের রং সাদা এবং চোখের রং বাদামি। তার পরিহিত ছিল কালো টি-শার্ট এবং কালো গোল্ড নেকলেসের সাথে সুয়েটপ্যান্ট। তার নাকে রিং পরিহিত ছিল।

কর্তৃপক্ষ জানিয়েছে, আসুজা এলাকার দিকে এঞ্জেলিনাকে নিয়ে যাওয়া হতে পারে। ভেনিস এলাকায় ওয়েস্টমিনস্টার অ্যাভিনিউ এর কাছে তাকে দেখা গিয়েছিল।

ক্রিটিক্যালি মিসিং পার্সন বলতে বোঝায়:

১) কোনো অপরাধজনিত কাজের জন্য গুম হওয়া।
২) যার জরুরি ভিত্তিতে মেডিকেল সাপোর্ট দরকার হতে পারে।
৩) যার হারানো বা নিখোঁজ হওয়ার কোনো কারণ নেই।
৪) কোনো কারণে কিডন্যাপ বা গুম হতে পারেন।
৫) যে নিজে নিজের খেয়াল রাখতে পারে না।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত