আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ‘জুন গ্লুম’ আবহাওয়া, আগামী সপ্তাহে তীব্র তাপপ্রবাহের সতর্কতা

        সান ক্লেমেন্টে সৈকতে মানব চোয়ালের অংশ উদ্ধার, তদন্ত শুরু

        পুলিশের গুলিতে ১ বছরের শিশুর মৃত্যু, উত্তপ্ত মিসিসিপির ছোট শহর

        লেবাননে ইসরায়েলি হামলার মধ্যে স্থগিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

        কাতারের বিলাসবহুল বিমান যুক্ত হলো এয়ার ফোর্স ওয়ান বহরে

        দক্ষিণ আফ্রিকায় এইচআইভি কর্মসূচিতে অর্থায়ন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

        ম্যাকআর্থার পার্কে মাদকবিরোধী অভিযান, মাঠে এলএপিডি ও ডিইএ

        দাবানল ত্রাণ ও বেকার ভাতার অর্থ আত্মসাৎ, কারাদণ্ড পেলেন টেক্সাসের নারী

        কুকুর প্রশিক্ষকের অবহেলায় ১১ কুকুরের মৃত্যু, দোষী সাব্যস্ত যুগল

        ডেলাওয়্যারের হাসপাতালে গুলিতে নিহত ১, ফিলাডেলফিয়ায় আটক সন্দেহভাজন

        নিউইয়র্কে ঘোড়ার গাড়ি দুর্ঘটনায় ভারতীয় পর্যটকের মৃত্যু

        যুক্তরাষ্ট্র–ইরান শান্তি চুক্তি স্বাক্ষর, যুদ্ধ বন্ধের পথে দুই দেশ

        ওয়ার্ল্ড কাপ দেখার অনুষ্ঠানে পানিতে ডুবে ৮ বছর বয়সী শিশুর মৃত্যু

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান তাণ্ডব, পুলিশ কর্মকর্তাসহ আহত ৫

        আদালতের কক্ষে যৌন সম্পর্ক ও মিথ্যা বলার অভিযোগে অভিযুক্ত বিচারকের ক্ষমা প্রার্থনা

        কানাডার নাগরিকত্ব সনদ ফেরত দিতে বলা হলো কিছু ‘লস্ট কানাডিয়ান’কে

        হোয়াইট হাউসের ইউএফসি ইভেন্টে হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেপ্তার ৫

        নিউইয়র্কে খামারে আগুনে পুড়ে ১৭টি ঘোড়ার মৃত্যু

        ১,৫০০ একর এলাকায় দাবানল, রিভারসাইডে জারি জরুরি উচ্ছেদ নির্দেশ

        প্রেমিকাকে হত্যার পর মেয়েকে নিয়ে পালানো লস এঞ্জেলেসের বাবা মেক্সিকোতে গ্রেপ্তার

ধর্মঘট পালন করছেন এলএইউএসডি কর্মীরা

ধর্মঘট পালন করছেন এলএইউএসডি কর্মীরা

ছবি: এলএবাংলাটাইমস

তিনদিনের ধর্মঘট পালন করছেন লস এঞ্জেলেস ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট (এলএইউএসডি) এর কর্মীরা। ফলে মঙ্গলবার (২১ মার্চ) লস এঞ্জেলেস ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্ট এর ক্লাস বন্ধ রাখা হয়েছে।

মূলত বেতন ও ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন স্কুল ডিস্ট্রিক্ট কর্মীরা। এলএইউএসডি এর আওতায় প্রায় ৪ লাখ শিক্ষার্থী রয়েছেন।

প্রায় ৩ হাজার ক্যাফেটেরিয়া কর্মী, বাস চালক, কাস্টডিয়ান, স্পেশাল এডুকেশন অ্যাসিস্ট্যান্স এবং অন্যান্য শ্রমিকদের সংগঠন এসইআইইউ লোকাল ৯৯ জানায়, লস এঞ্জেলেস ইউনিফাইড এবং তাদের মধ্যে আলোচনার অচলাবস্থা সৃষ্টি হওয়ায় এই ধর্মঘট পালন করা হচ্ছে।

এই হরতাল কর্মসূচির সাথে একাত্ম ঘোষণা করেছে শিক্ষকদের ইউনিয়ন ইউনাইটেড টিচার্স লস এঞ্জেলেস।

দুইটি ইউনিয়ন মিলিয়ে প্রায় ৬৫ হাজার কর্মী রয়েছে। সংগঠনের অন্যতম মুখপাত্র ব্লাঙ্কা গ্যালেগোস জানান, প্রায় এক বছর ধরে বেতন ভাতা বৃদ্ধির দাবিতে ডিস্ট্রিক্ট'র সাথে আলোচনা করে কোনো ফল পাওয়া যায়নি। কর্মীরা তাদের ন্যয্য অর্থ দাবি করছে। এলএইউএসডি কর্মীরা বর্তমানে দারিদ্র‍্যসীমার নিচে বাস করছে।

ডিস্ট্রিক্ট জানিয়েছে, ইউনিয়নকে সম্প্রতি বেতন ভাতা বৃদ্ধি করে প্রস্তাব দিলেও সেটি ইউনিয়ন মানেনি। ২০২১ সালের জুলাই মাসের পূর্ববর্তীর জন্য ৫ শতাংশ বৃদ্ধি, ২০২২ সালের জুলাই মাসের পূর্ববর্তীদের জন্য ৫ শতাংশ বৃদ্ধি এবং ২০২৩ সালের জুলাই মাসে আরও ৫ শতাংশ বৃদ্ধি করার প্রস্তাব দেওয়ার সাথে ২০২২-২৩ সালে ৪ শতাংশ বোনাস এবং ২০২৩-২৪ সালে ৫ শতাংশ বোনাস দেওয়া হবে।

তবে ইউনিয়ন আগামী কয়েক বছরের জন্য ৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছে।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত