আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

ক্যালিফোর্নিয়ায় বুধবারেও অব্যাহত থাকবে বৃষ্টিপাত

ক্যালিফোর্নিয়ায় বুধবারেও অব্যাহত থাকবে বৃষ্টিপাত

ছবি: এলএবাংলাটাইমস

প্যাসিফিক স্ট্রমের প্রভাবে মঙ্গলবার (২১ মার্চ) সাউদার্ন ক্যালিফোর্নিয়ার বিভিন্ন অঞ্চলে ২ ইঞ্চির অধিক বৃষ্টিপাত হয়েছে। বুধবারেও বৃষ্টি এবং তুষারপাত অব্যাহত থাকবে।

মঙ্গলবার রাত ৮টার পর ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) লস এঞ্জেলেস কাউন্টি এবং সেন্ট্রাল ভেনচুরা কাউন্টিতে টর্নেডো ওয়ার্নিং জারি করেছে।

সংস্থাটি জানায়, ৮টার পর মারাত্মক বজ্রপাত যা টর্নেডোয় রূপ নিতে পারে, সেটি মুগু স্টেট পার্কের দিকে অবস্থান করে নর্থইস্ট এর দিকে ঘণ্টায় ৩৫ কিলোমিটার বেগে ধেয়ে আসছে।

বুধবার রাত ৮টা ৩০ মিনিটের দিকে এই সতর্কতা শেষ হবে। আবহাওয়াবিদেরা জানান, যেই ঝড়ের কারণে টর্নেডো সতর্কতা জারি করা হয়েছে সেটি ধীরে ধীরে শক্তি হারিয়ে তীব্রতা কমিয়েছে এবং টর্নেডোর সম্ভাবনা অনেকটাই কেটে গেছে।

তবে এখনও কিছু কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাতের দিকে বৃষ্টি কিছুটা কম আসবে তবে বুধবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে বৃহস্পতিবার নাগাদ আকাশ পরিষ্কার হয়ে যাবে।

বুধবার বিকাল পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টিতে বন্যা সতর্কতা জারি করা হয়েছে এবং মঙ্গলবার রাত ১১টা পর্যন্ত ঝড়ো বাতাস সতর্কতা জারি করা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

 

শেয়ার করুন

পাঠকের মতামত