আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

মন্টেবেলোতে আচমকা টর্নেডো, আহত কমপক্ষে ১

মন্টেবেলোতে আচমকা টর্নেডো, আহত কমপক্ষে ১

ছবি: এলএবাংলাটাইমস

মন্টেবেলোতে বুধবার (২২ মার্চ) সকালে আছড়ে পড়েছে টর্নেডো। এতে একাধিক বানিজ্যিক ভবনের ছাদ উড়ে গেছে, কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একজন আহত হয়েছেন।

টর্নেডোতে বেশকিছু ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় সেগুলো খালি করে দেওয়া হয়েছে। কেউ ক্ষতিগ্রস্ত ভবনে আটকে গেছে কী না, তার খোঁজ করতে আরবান সার্চ অ্যান্ড রেসকিউ টিম কাজ করছে।

দ্য ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, সকাল ১১টা ২০ মিনিটের দিকে মন্টেবেলোতে টর্নেডো নেমে আসে। EF- 1 টর্নেডোটি দুই থেকে তিন মিনিট পর্যন্ত মাটিতে স্থায়ী ছিল এবং বাতাস বয়ে গেছে ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে।

মন্টেবেলো ফায়ার কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টিতে শুধুমাত্র এক ব্যক্তি আহত হয়েছেন। আর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পরিদর্শকরা ওই অঞ্চলের ১৭টি ভবন নিরীক্ষণ করে জানায় যে ১১টি ভবন ঝুঁকিতে রয়েছে। এগুলোতে লাল সতর্কতা জারি করা হয়েছে।

সাউথ ভেইল অ্যাভিনিউ এর ১২০০ ব্লকের কাছে টর্নেডোটি আঘাত হানে। এতে বেশকিছু ভবনের ছাদ ধসে গেছে এবং কিছু ছাদ গর্ত হয়ে গেছে।

এছাড়া গ্যাস এবং বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্যাস এবং ইলেট্রিক কোম্পানিকে ডেকে আনা হয়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত