আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

স্যাক্রামেন্টোর শিখ মন্দিরে গোলাগুলিতে আহত ২

স্যাক্রামেন্টোর শিখ মন্দিরে গোলাগুলিতে আহত ২

ছবি: এলএবাংলাটাইমস

স্যাক্রামেন্টো কাউন্টির শিখ মন্দিরে গোলাগুলিতে দুইজন আহত হয়েছেন বলে জানিয়েছে কাউন্টি শেরিফ অফিস।

শেরিফ অফিস সূত্র জানায়, ব্র‍্যাডশ রোডের ৭৬০০ ব্লকে গার্ডওয়ারা স্যাক্রামেন্টো শিখ সোসাইটি মন্দিরে এই গুলিবর্ষণ এর ঘটনাটি হয়।

বন্দুক হামলায় দুইজন আহত হয়েছেন। এদের মধ্যে একজন হামলাকারী রয়েছেন এবং তাকে আটক করা হতে পারে। তবে বর্তমানে দুইজনই আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

স্যাক্রামেন্টো কাউন্টি শেরিফ অফিসের মুখপাত্র অমর গান্ধী জানান, এটি সাম্প্রদায়িক ঘৃণাজনিত ঘটনা নয়। দুইজন পূর্বপরিচিত ব্যক্তির মধ্যে বিবাদের জেরে এই গোলাগুলির ঘটনা সৃষ্টি হয়।

গান্ধী জানান, দুইজন ব্যক্তির মধ্যে বিবাদ শুরু করে হাতাহাতি থেকে একপর্যায়ে সেটি গোলাগুলিতে রূপ নেয়। দুইজনের মধ্যে একজন ভারতীয়, অন্য আরেকজন সন্দেহভাজন হামলাকারী।

গান্ধী জানান, ঝগড়ার এক পর্যায়ে একজন আরেকজনের উপর গুলি ছোঁড়ে। পরে অন্য আরেক ব্যক্তি প্রথম গুলি ছোঁড়া ব্যক্তির উপর বন্দুক হামলা করে ও পালিয়ে যায়।

দ্য স্যাক্রামেন্টো কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, পরবর্তীতে রবিবার ৮টা ৩৭ মিনিটে দ্বিতীয় হামলাকারী ব্যক্তিকে আটক করা হয়।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত