আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

চুরি হয়ে গেলো ৬০ বছর বয়সী পোষা তোতা!

চুরি হয়ে গেলো ৬০ বছর বয়সী পোষা তোতা!

ছবি: এলএবাংলাটাইমস

সাউথ বে'র একটি পাখির দোকান থেকে গত মঙ্গলবার চুরি হয়ে গেছে ৩টি তোতাপাখি। এর মধ্যে একটির বয়স ৬০ বছর, যা একজন গ্রাহকের পোষা পাখি।

কর্তৃপক্ষ জানিয়েছে, লনডেলের রেডোন্ডো বিচ বুলেভার্দের বার্ডস অ্যান্ড মোর থেকে পাখি তিনটি চুরি গেছে।

তিনটি তোতাপাখির মধ্যে দুইটি আফ্রিকান গ্রে প্যারোট। এদের প্রতিটির বাজারমূল্য ৬ হাজার ডলার।

দোকানের মালিক জানান, তৃতীয় তোতাপাখিটি অ্যামাজন প্যারোট। এটির নাম রাফলেস। এটিকে স্টোরে এনে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

দোকানের মালিক কারেন অ্যালেন বলেন, আমরা প্রতিটি তোতাপাখিই ফেরত চাই। এর মধ্যে একটি পাখি আছে যেটি তার মালিকের সাথে ৫০ বছরের বেশি সময় ধরে রয়েছে। এটি হারানো অত্যন্ত বেদনাদায়ক।

একটি খাঁচার তালা ভেঙে এই পাখিগুলো চুরি করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তদন্তকারী দল চোরকে আটক করতে দোকানের আশেপাশের ভিডিও পর্যবেক্ষণ করছে। কারো কাছে পাখিগুলো সম্পর্কে তথ্য থাকলে বার্ডস অ্যান্ড মোর- এ যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত