আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

সন্দেহভাজন চালককে পুলিশের ধাওয়া, দুর্ঘটনায় আহত ৪

সন্দেহভাজন চালককে পুলিশের ধাওয়া, দুর্ঘটনায় আহত ৪

ছবি: এলএবাংলাটাইমস

ডাউনটাউন লস এঞ্জেলেসে দুইটি গাড়ির মধ্যে সংঘর্ষে অন্তত চারজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে বলে জানায় লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট। মূলত পুলিশের ধাওয়া খেয়ে গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি হয়।

বুধবার (২৯ মার্চ) রাত ৯টা ১২ মিনিটে দুর্ঘটনা হয়। উইলশায়ার বুলেভার্দ অ্যান্ড উইটমার স্ট্রিটের ইন্টারসেকশনের কাছে একটি দ্রুতগামী গাড়িকে থামতে নির্দেশ দেয় পুলিশ।

কিন্তু হোন্ডা সেডান ২০০৭ গাড়ির চালক পুলিশের নির্দেশ অমান্য করে আরও দ্রুতবেগে পালিয়ে যায়। পরে পুলিশ ধাওয়া করলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে নাইন স্ট্রিট অ্যান্ড হোপ স্ট্রিটের ইন্টারসেকশনের কাছে অন্য আরেকটি গাড়িকে ধাক্কা দেয়।

প্রকাশিত ভিডিওতে দেখা গেছে দুর্ঘটনার পর বেশ কিছু সংখ্যক উদ্ধারকর্মী ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের সদস্যরাও ঘটনাস্থলে আসেন ও আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় জড়িতদের আটক করা হয়েছে তবে ঠিক কতোজনকে পুলিশি জিম্মায় নেওয়া হয়েছে তা নিশ্চিত করা যায়নি।

এদিকে দুর্ঘটনায় একটি ছোট কুকুরও আহত হয়েছে। অ্যানিমেল সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে কুকুরটিকে সাহায্য করেছে। তবে এর বাইরে অন্য কোনো হতাহত হয়নি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত