আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনোতে বন্দুকধারীদের গুলিতে ১৪ জন নিহত, ১ জন বাংলাদেশী মহিলাসহ ১৭জন আহত

ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনোতে বন্দুকধারীদের গুলিতে ১৪ জন নিহত, ১ জন বাংলাদেশী মহিলাসহ ১৭জন আহত

২ বন্দুকধারী নিহত

আমেরিকার ক্যালিফোর্নিয়ার পুলিশ জানিয়েছে, সান
বার্নার্ডিনো শহরের একটি প্রতিবন্ধী সেবাকেন্দ্রে বন্দুকধারীদের হামলায় ১৪ জন
নিহত এবং আরো কমপক্ষে ১৭ জন আহত হয়েছে।
লস এ্যাঞ্জেলেসের দক্ষিণের ঐ শহরটির পুলিশ বলছে, হামলার পর বন্দুকধারীরা একটি গাড়িতে
করে পালিয়ে যায়। বন্দুকধারীর সংখ্যা তিনজন পর্যন্ত হতে পারে বলে পুলিশ ধারণা করছে। তবে এখন পুলিশ বলছে ২জন হামলা কারি তাদের হাতে নিহত হয়েছে। তাদের মধ্যে এক জন নারীও রয়েছেন। একজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন গোলাগুলির সময়।


বাংলাদেশী আহতঃ
অন্যদিকে উক্ত গোলাগুলির ঘটনায় একজন বাংলাদেশী মহিলা আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তিনি একজন প্রকৌশলীর স্ত্রী।  বর্তমানে তিনি হাস্পাতালে চিকিৎসাধীন আছেন।  ঐ এলাকায় প্রায় ২০০০ মত বাংলাদেশী বাস করেন। এনিয়ে বাংলাদেশী কমিউনিটির মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
শহরটির শেরিফ বিভাগ বলছে, হামলাকারীরা সামরিক কায়দায় পোষাক পরিহিত ছিল। সেবাকেন্দ্রটির প্রধান
বলছেন, শহরের স্বাস্থ্য বিভাগের একটি অনুষ্ঠানের জন্য ভাড়া দেয়া ভবনে হামলাটি চালানো হয়।
মার্ক নামের একজন কাঁদতে কাঁদতে জানান, তার মেয়ে তাকে জানায়, সে বিশ্রামাগারের দিকে গেলে তার এবং তার সহকর্মীদের উপর ৩ জন বন্দুকধারী নিরবিচারে গুলি চালানো শুরু করে।  সেই বাবা জানান , তিনি তার মেয়ে থেকে অনেক দূরে। তিনি কিছুই করতে পারছেন না।
হামলার পর পর , আশেপাশের সব দোকান পাঠ ও মার্কেটের প্রধান ফটক বন্ধ করে দেয়া হয়। সেখানে আটকে পড়া লোকদের পেছনের দরজা দিয়ে বের করে আনা হয়। ঐ এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
 গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সহকারী পরিচালক ডেভিড বোডিচ বলেন, হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।


শেয়ার করুন

পাঠকের মতামত