আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে মুসলমানরা ভয়ে আছেন

লস এঞ্জেলেসে মুসলমানরা ভয়ে আছেন

ক্যালিফোর্নিয়ায় মুসলিম দম্পতির গুলিতে ১৪ জন নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রের আরব ও
মুসলিম সম্প্রদায় আতঙ্কে রয়েছে। সেই সাথে বাঙ্গালী মুসলিমদের মধ্যে চাপা উত্তেজনা ও ভয়ভীতি কাজ করছে। তাঁদের আশঙ্কা, যেকোনো সময় পাল্টা হামলা হতে পারে। সান বার্নার্ডিনো কাউন্টির এলাকায় অনেক বাংলাদেশী মুসলিম বসবাস করেন।  সান বার্নার্ডিনো কাউন্টির মসজিদে হামলার হুমকিও দেওয়া হয়েছে।মুসলিম অধ্যুষিত শহরটিতে নিরাপত্তা
জোরদার করা হয়েছে। আজ বৃহস্পতিবার  এ খবর জানা যায়। লস
এ্যাঞ্জেলেস থেকে কিছুটা পূর্বে সান বার্নার্ডিনো কাউন্টিতে আরব ও মুসলিম
সম্প্রদায়ের বসবাস। বুধবারের হামলার নিন্দা জানিয়েছেন তাঁরা। বার্নার্ডিনোর
মসজিদে আজ ওই হামলায় নিহত ব্যক্তিদের জন্য শোক পালন করা হবে। বাংলাদেশী প্রবাসীদের সংগঠন বাফলা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তারা নিহতদের স্মরণে মোমবাতি হাতে নিয়ে স্মরণসভার আয়োজন করেছেন
 লস অ্যাঞ্জেলসের মুসলিম কমিউনিটির প্রেসিডেন্ট আহসান খান বলেন, মুসলিম
সম্প্রদায় এই ভয়ংকর ও সহিংস হামলার নিন্দা জানাচ্ছে। তিনি বলেন, এই হামলা
বিকৃত মানসিকতার পরিচয়। হামলায় হতাহত ব্যক্তিদের পরিবারকে মুসলিম সম্প্রদায়ের
পক্ষ থেকে সমবেদনা জানানো হয়। আমেরিকান-আরব বৈষম্যবিরোধী কমিটির
আইন ও নীতিবিষয়ক পরিচালক আবেদ আইয়ুব এক মানবাধিকার সংস্থাকে বলেন, এখানে
মুসলিমরা বাস করেন। যেকোনো সময় হামলা বা যেকোনো ধরনের হয়রানি হতে পারে।
তাই মুসলিম সম্প্রদায়কে সতর্ক থাকতে হবে।
সিএনএনের এক খবরে জানা যায়, আইনশৃঙ্খলা
রক্ষাকারী বাহিনী বলছে হামলাকারী সৈয়দ ফারুকের সঙ্গে বিভিন্ন জঙ্গি ও
সন্ত্রাসী দলের যোগসাজশ রয়েছে। তবে সান
বার্নার্ডিনো এলাকার দার আল উলম আল ইসলামিয়াহ মসজিদের ইমাম মাহমুদ নাদভি
এএফপিকে বলেন, তিনি কখনো ফারুকের
মধ্যে উগ্রবাদী মনোভাব দেখেননি।
ইমাম মাহমুদ নাদভি বলেন, ক্যালিফোর্নিয়ায় ওই হামলার কয়েক ঘণ্টা
পর বার্নার্ডিনো কাউন্টির মসজিদে ভয়েস
মেইলে পাল্টা হামলার হুমকি দেওয়া
হয়েছে। মসজিদে আজ শুক্রবার আরও নিরাপত্তা দিতে পুলিশকে অনুরোধ জানানো
হয়েছে। বার্নার্ডিনোর বাসিন্দা গাসের সেহাতা
বলেন, তিনি মনে করেন ফারুকের কর্মস্থলে অসন্তোষের কারণেই এ হামলার ঘটনা ঘটে।
হামলার সঙ্গে ধর্মীয় বিশ্বাসের সম্পর্ক নেই। তিনি বলেন, ফারুক শান্ত, লাজুক স্বভাবের। কথা কম বলেন। তিনি বিবাহিত। একটি মেয়ে আছে। আর্থিকভাবেও সচ্ছল। সব মিলিয়ে তাঁর একটি সুখী পরিবার ছিল।

শেয়ার করুন

পাঠকের মতামত