লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে ছাড়িয়ে গেলেন নিত্যা রমন
মেট্রো ট্রেনে ছুরিকাঘাতে ১ জনের মৃত্যু
ছবি: এলএবাংলাটাইমস
লং বিচে বুধবার (১২ এপ্রিল) বিকেলে ট্রেনের ভেতর ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ছুরিকাঘাতের পর অভিযুক্ত পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
লং বিচ পুলিশ বিকাল ৩টা ৩৮ মিনিটের দিকে ইস্ট ফার্স্ট স্ট্রিটের ১০০ ব্লকের কাছে একজন ব্যক্তিকে ছুরিকাঘাতে আহত অবস্থায় উদ্ধার করে।
দমকলকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানেই তার মৃত্যু হয়।
এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। এর ছয়দিন আগে মেট্রো হলিউড ও ওয়েস্টলেক মেট্রোতেও ছুরি হামলার ঘটনা ঘটেছে।
এলএবাংলাটাইমস/ওএম
নিজস্ব প্রতিবেদক
শেয়ার করুন