আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

কোরিয়াটাউনে ডাকাতির চেষ্টাকালে গুলিতে তরুণের মৃত্যু

কোরিয়াটাউনে ডাকাতির চেষ্টাকালে গুলিতে তরুণের মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

কোরিয়াটাউনে ডাকাতির কবলে পড়ে গুলিতে ১৭ বছর বয়সী এক তরুণের মৃত্যু হয়েছে। লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, রাত ১০টা ৩০ মিনিটের দিকে বেরেনডো স্ট্রিট অ্যান্ড নিউ হ্যাম্পশায়ার অ্যাভিনিউ এর সেভেনথ স্ট্রিটের কাছে এই বন্দুক হামলাটি হয়।

দুর্বৃত্তের গুলিতে মৃত তরুণের নাম ডিলান রামিরেজ। সে লস এঞ্জেলেসের বাসিন্দা। অত্র এলাকায় সে বেশ পরিচিত মুখ ছিল এবং হাইস্কুল শেষ করে সে ইলেক্ট্রিশিয়ান হতে চেয়েছিল।

মৃতের ভাই আলেজান্দ্রো ক্যাস্ট্রো জানান, পরিবারে পিতা না থাকায় সে ভাইকে দেখাশুনা করতো। তার ভাই এর অনেক পরিকল্পনা ছিল।

পুলিশ জানায়, রাতে রামিরেজ বন্ধুদের সাথে গাড়িতে বসেছিল। এ সময় বন্দুক নিয়ে আরেক ব্যক্তি ঘটনাস্থলে আসে ও তাদের লুট কর‍তে চায়। তবে তারা ওই ব্যক্তিকে তাদের জিনিসপত্র দিতে অস্বীকার করলে সে ১৭ বছর বয়সী রামিরেজের মাথায় গুলি করে পালিয়ে যায়।

গাড়িতে বসে থাকা বন্ধুরা তৎক্ষনাৎ তাকে নিয়ে হাসপাতালে যাওয়ার চেষ্টা করে। এ সময় ওয়েস্ট অলিম্পিক বুলেভার্দের কাছে পুলিশ গাড়িটি থামায়।

গুলিবিদ্ধ রামিরেজকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় অভিযুক্ত এখনও পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।

রামিরেজের শেষকৃত্যের খরচ যোগাতে গোফাণ্ডমি পেইজ খুলেছে তার পরিবার।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত