আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

ক্যালিফোর্নিয়ায় 'আয়ের উপর ভিত্তি করে বিদ্যুৎ বিল' পরিশোধের প্রস্তাবনা

ক্যালিফোর্নিয়ায় 'আয়ের উপর ভিত্তি করে বিদ্যুৎ বিল' পরিশোধের প্রস্তাবনা

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ার তিনটি বৃহৎ পাওয়ার কোম্পানি আয়ের উপর ভিত্তি করে বিদ্যুৎ বিল নির্ধারণের প্রস্তাবনা রেখেছে।

সাউদার্ন ক্যালিফোর্নিয়া অ্যাডিসন, প্যাসিফিক গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক এবং স্যান দিয়েগো গ্যাস অ্যান্ড ইলেক্ট্রিক এক যৌথ প্রস্তাবনায় রাজ্যের পাবলিক ইউটিলিটিস কমিশনকে নতুন রেট স্ট্রাকচার জানিয়েছে। এটি গত বছরের প্যাসেজ অব অ্যাসেম্বলি বিল ২০৫ এর অনুরূপ, যেটি নির্ধারিত রেটে সাধারণ বিল এর প্রস্তাব রাখে।

নতুন প্রস্তাবনা অনুসারে:

যেসব পরিবারের বার্ষিক আয় ২৮ হাজারের কম, তাদেরকে অ্যাডিসন এবং পিজি অ্যান্ড ই এর লাইন ব্যবহারে মাসিক ১৫ ডলার বিদ্যুৎ বিল পরিশোধ কর‍তে হবে এবং এসডিজি অ্যান্ড ই এর ক্ষেত্রে ২৪ ডলার বিল পরিশোধ করতে হবে।

যেসব পরিবারের বার্ষিক আয় ২৮ হাজার ডলার থেকে ৬৯ হাজার ডলার, তারা অ্যাডিসন লাইনের জন্য পরিশোধ করবে ২০ ডলার, এসডিজি অ্যান্ড ই এর ক্ষেত্রে ৩৪ ডলার এবং পিজি অ্যান্ড ই এর ক্ষেত্রে ৩০ ডলার।

যেসব পরিবারের বার্ষিক আয় ৬৯ হাজার ডলার থেকে ১ লাখ ৮০ হাজার ডলার, তাদের অ্যাডিসন ও পিজি অ্যান্ড ই লাইনের জন্য বিল পরিশোধ কর‍তে হবে ৫১ ডলার এবং এসডিজি অ্যান্ড ই এর ক্ষেত্রে পরিশোধ কর‍তে হবে ৭৩ ডলার।

যাদের বার্ষিক আয় ১ লাখ ৮০ হাজার ডলারের উপর, তাদের অ্যাডিসন এর ক্ষেত্রে বিদ্যুৎ বিল পরিশোধ কর‍তে হবে মাসিক ৮৫ ডলার, এসডিজি অ্যান্ড ই এর ক্ষেত্রে ১২৮ ডলার এবং পিজি অ্যান্ড ই এর ক্ষেত্রে ৯২ ডলার।

সাউদার্ন ক্যালিফোর্নিয়া অ্যাডিসন জানিয়েছে, এই প্রস্তাবনা অনুসারে ১ দশমিক ২ মিলিয়ন নিম্ন আয়ের বাসিন্দার বিদ্যুৎ বিলের হার অন্তত ১৬ থেকে ২১ শতাংশ পর্যন্ত কমে যাবে। সেই সাথে লাইন পুনরাবৃত্তি চার্জ যেমন মেইন্টেনেন্স এবং অপারেশন এর চার্জ পুরোপুরি বাদ হয়ে যাবে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত