আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

নর্থরিজে বন্দুক হামলায় মৃত ১, আহত ৩

নর্থরিজে বন্দুক হামলায় মৃত ১, আহত ৩

ছবি: এলএবাংলাটাইমস

নর্থরিজে শনিবার (১৫ এপ্রিল) বিকেলে বন্দুক হামলায় ১ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৩ জন আহত হয়েছেন। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, হাসপাতালে ভর্তি করার পর একজনের মৃত্যু হয়েছে। আরও একজনের শারীরিক অবস্থা গুরুতর। বাকি দুইজনের সার্জারি করা হয়েছে এবং এদের মধ্যে একজন হাসপাতাল থেকে ইতোমধ্যে ছাড়া পেয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, পার্থেনিয়া স্ট্রিটের ১৯১০০ ব্লকের কাছে রাত ১২টা ৩০ মিনিটের দিকে এই বন্দুক হামলাটি হয়েছে।

পুলিশ জানায়, একটি আইস্ক্রিমের দোকানে হতাহতরা দাঁড়িয়ে কথা বলছিল। এ সময় একটি সাদা সেডান গাড়িতে করে চার ব্যক্তি ঘটনাস্থলে এসে গুলি ছোঁড়ে ও তৎক্ষনাৎ পালিয়ে যায়।

পুলিশ এবং লস এঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট প্যারামেডিকের দল ঘটনাস্থলে আসে এবং হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।

এদিকে হামলাকারীদের ধরতে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। এছাড়া ঘটনাটির তদন্ত শুরু হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত