আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

যৌন হেনস্থা ও ধর্ষণের অভিযোগে আটক ১ সিরিয়াল রেপিস্ট

যৌন হেনস্থা ও ধর্ষণের অভিযোগে আটক ১ সিরিয়াল রেপিস্ট

ছবি: এলএবাংলাটাইমস

ধারাবাহিক যৌন হেনস্থা ও ধর্ষণের অভিযোগে ম্যাথিউ ওয়ার্নার (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে লস এঞ্জেলেস পুলিশ ডিটেক্টিভস।

লাস ভেগাসের বাসিন্দা ম্যাথিউকে গত ফেব্রুয়ারির ২৮ তারিখ আটক করা হয়েছে। তাকে শাস্তির আওতায় আনতে হেনস্থার শিকার আরও কয়েকজনকে অভিযোগসহ এগিয়ে আসতে অনুরোধ জানিয়েছে গোয়েন্দা কর্মকর্তারা।

লস এঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট জানিয়েছে, নর্থ হলিউড, মিড সিটি, হলিউড এবং উডল্যান্ড হিলসে ম্যাথিউস ২০১৫ সালের দিকে বেশ কয়েকটি যৌন হেনস্থার ঘটনা ঘটিয়েছেন।

তদন্তকারী দল জানায়, ম্যাথিউস নারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্যান্য ডেটিং অ্যাপ থেকে টার্গেট করতো এবং ঝক্কি এড়াতে বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করতো।

পুলিশ এখন পর্যন্ত লস এঞ্জেলেস থেকে ম্যাথিউসের নিগ্রহের শিকার পাঁচ নারীকে শনাক্ত করেছেন। তদন্তকারীদের বিশ্বাস ম্যাথিউস আরও অনেক নারীকেই নিগ্রহ করেছেন।

লস এঞ্জেলেস কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট জানিয়েছে, ম্যাথিউ ৩ মিলিয়ন ডলার বেইলের বিনিময়ে কারাগারে আটক আছেন।

কারো কাছে এই সম্পর্কিত কোনো তথ্য থাকলে 213-473-0447 নাম্বারে কল দিতে অনুরোধ জানানো হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত