আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

ভুল করে কলবেল চাপায় কৃষ্ণাঙ্গ কিশোরকে গুলি

ভুল করে কলবেল চাপায় কৃষ্ণাঙ্গ কিশোরকে গুলি

ছবি: এলএবাংলাটাইমস

মিজৌরিতে ভুল করে কলবেল চাপায় কৃষ্ণাঙ্গ এক কিশোরকে গুলি করায় ৮৫ বছরের শ্বেতাঙ্গ এক বৃদ্ধের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

এ ঘটনায় আটকের এক দিন পরই ওই বৃদ্ধকে ছেড়ে দেওয়া হয়। এরপর এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে তাঁর বিরুদ্ধে গতকাল সোমবার ফৌজদারি অভিযোগ গঠন করা হলো।

গত বৃহস্পতিবার রাতে ১৬ বছরের রালফ পল ইয়ার্লেকে দুবার গুলি করেন ওই বৃদ্ধ। একবার তার মাথায় গুলি লাগে। বন্ধুর বাসা থেকে যমজ ভাইকে নিতে গিয়েছিল রালফ। তবে ভুলে ওই বৃদ্ধের বাসায় কলবেল বাজায়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হেফাজতে নেওয়ার ২৪ ঘণ্টা পর ওই বৃদ্ধকে ছেড়ে দেওয়া হয়। এ সময়ে তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা হয়নি। সপ্তাহজুড়েই এ ঘটনা নিয়ে সমালোচনা চলে।

গতকাল ক্লে কাউন্টির কৌঁসুলি জেচারি থমসন বলেন, অ্যান্ড্রু লেস্টার নামের ওই বৃদ্ধকে গুরুতর অপরাধে অভিযুক্ত করা হয়েছে। হামলা ও সশস্ত্র অপরাধের অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। তাঁর জামিনের জন্য দুই লাখ ডলার নির্ধারণ করা হয়েছে।

রালফের স্বজন ফেইথ স্পুনমুরে বলেছেন, তাঁর ভাতিজা খুবই মেধাবী শিক্ষার্থী। সে রাসায়নিক প্রকৌশলবিদ্যায় পড়াশোনা করতে চেয়েছিল।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত