আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

ওয়ালমার্টের কর্মীকে ছুরিকাঘাত করে শিক্ষার্থীকে গাড়ি চাপা, আটক ১

ওয়ালমার্টের কর্মীকে ছুরিকাঘাত করে শিক্ষার্থীকে গাড়ি চাপা, আটক ১

ছবি: এলএবাংলাটাইমস

থাউজেন্ড ওকসে ওয়ালমার্ট স্টোরের এক কর্মীকে ছুরিকাঘাত করে পালনোর সময় দুর্বৃত্তের গাড়ির চাপায় ১৫ বছর বয়সী কিশোরের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, মৃত শিক্ষার্থী ওয়েস্টলেক হাই স্কুলের ছাত্র।

পুলিশের ধারণা, ছুরিকাঘাতের দায়ে অভিযুক্ত ২৪ বছর বয়সী অস্টিন ইজ ইচ্ছাকৃতভাবে ওই স্কুলের কিছু শিক্ষার্থীর উপর গাড়ি তুলে দেয়। এতে ওই কিশোরের মৃত্যু হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে সিমি ভ্যালিতে এই ঘটনাটি হয়েছে। ওয়ালমার্টের একজন কর্মীকে ছুরিকাঘাত করে পুলিশ আসার আগেই ঘটনাস্থল ত্যাগ করে ইজ।

এরপর সে তার বাড়িতে যায় এবং সেখানেও স্বজনদের সাথে তার বিবাদ শুরু হয়। তবে সেখানে কোনো দুর্ঘটনা না ঘটালেও ভেনচুরা কাউন্টি শেরিফ ডিপার্টমেন্ট অফিস সিমি ভ্যালি পুলিশ ডিপার্টমেন্টের কাছে ওয়েস্টলেক হাই স্কুলের দুর্ঘটনা সম্পর্কে অবহিত করে।

পরে সিমি ভ্যালি ঘটনাস্থলে যেয়ে জানতে পারে অস্টিন ইজ শিক্ষার্থীদের উপর গাড়ি তুলে দেয় এবং এতে ১৫ বছর বয়সী কিশোরের মৃত্যু হয়। তবে তার নাম-ঠিকানা তৎক্ষনাৎ জানা যায়নি।

গাড়ি চাপায় আরও তিন শিক্ষার্থী আহত হয়। এদের মধ্যে ১ জনের অবস্থা গুরুতর, বাকি দুইজনের অবস্থা স্থিতিশীল।

এই ঘটনায় অস্টিনকে আটক করে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত