আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

মোটরসাইকেল দুর্ঘটনায় ডেপুটির মৃত্যু

মোটরসাইকেল দুর্ঘটনায় ডেপুটির মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন রিভারসাইড কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের এক ডেপুটি। সোমবার (২৪ এপ্রিল) সকালে এই দুর্ঘটনাটি হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৮টা ৩৯ মিনিটের দিকে ডেপুটি অ্যান্ড্রু ডেভিডসন (২৩) ভ্যান ব্যুরেন বুলেভার্দের দিকে যাওয়ার সময় গারফিল্ড স্ট্রিটের ইন্টারসেকশনে টয়োটার সাথে ধাক্কা খায়।

গাড়িতে ধাক্কা খেয়ে ডেভিডসন মোটরসাইকেল থেকে পড়ে যায় এবং আগুন ধরে যায়। আশেপাশের বাসিন্দারা দ্রুত এসে আগুন নিভিয়ে দেয়।

ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা এসে ডেভিডসনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। এর কয়েক ঘণ্টা পরেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টয়োটা গাড়ির চালক ৬৬ বছর বয়েসী পুরুষ চালককে উদ্ধার করে আরেকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার শরীরে অল্প ব্যথা আছে।

ডেভিডসন ২০২২ সাল থেকে ডেপুটি হিসেবে দায়িত্বরত ছিলেন এবং পেরিস স্টেশনে তাকে অ্যাসাইন্ড করা হয়েছিল।

এখন পর্যন্ত এর বেশি তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত