আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

বাইডেনের শিল্পকলা উপদেষ্টা কমিটিতে পাকিস্তানি বংশোদ্ভূত শাহিদ আহমেদ

বাইডেনের শিল্পকলা উপদেষ্টা কমিটিতে পাকিস্তানি বংশোদ্ভূত শাহিদ আহমেদ

ছবি: এলএবাংলাটাইমস

প্রেসিডেন্ট জো বাইডেনের শিল্পকলাবিষয়ক উপদেষ্টা কমিটিতে নিয়োগ পেয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত শাহিদ আহমেদ খান। শুক্রবার (১২ মে) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, ‘শাহিদ আহমেদ খান তাঁর পেশাগত জীবনে দুই দশকের বেশি সময় ধরে আন্তর্জাতিক বিভিন্ন বিষয়, বিশেষ করে এশিয়া ও মুসলিম বিশ্বের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। দক্ষিণ এশিয়ার বিভিন্ন সম্প্রদায় ও মার্কিন মুসলমানদের সঙ্গে গঠনমূলক সম্পৃক্ততার মাধ্যমে যুক্তরাষ্ট্রে মূল্যবোধ ও রীতিনীতিগুলো সামনের দিকে এগিয়ে নেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর।’

বাইডেনের উপদেষ্টা হিসেবে নিয়োগের পর এক সাক্ষাৎকারে শাহিদ আহমেদ খান বলেছেন, সাংস্কৃতিক বিভেদ মেটাতে শিল্পকলা একটি বড় শক্তি হিসেবে কাজ করে। এ কারণেই মার্কিন প্রেসিডেন্টের শিল্পকলা বিষয়ে উপদেষ্টা কমিটিতে নিয়োগ পেয়ে তিনি উচ্ছ্বসিত। যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়ার শিল্পকলার প্রসারে নজর দেবেন তিনি।

এর আগে যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটিক পার্টির হয়ে গুরুত্বপূর্ণ নানা কাজের সঙ্গে যুক্ত ছিলেন শাহিদ আহমেদ খান। জো বাইডেনের নির্বাচনী প্রচারণায়ও যুক্ত ছিলেন তিনি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত