আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসের আন্তঃধর্মীয় সমাবেশে বাংলাদেশিদের অংশগ্রহণ

লস এঞ্জেলেসের আন্তঃধর্মীয় সমাবেশে বাংলাদেশিদের অংশগ্রহণ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের স্যান বার্নারডিনো সিটিতে সন্ত্রাসী হামলায় ১৪ জন নিহতের পর আমেরিকাজুড়ে মুসলিমবিদ্বেষী কিছু বিচ্ছিন্ন ঘটনার প্রেক্ষিতে লস এঞ্জেলেসে সন্ত্রাসবিরোধী এক আন্তঃধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার লস এঞ্জেলেস সিটিহলের সম্মুখে সিটি মেয়র এরিক গার্সিটির নেতৃত্বে এ সভায় দুই সহস্রাধিক লোক অংশ নেয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই। ধর্ম পালন করলে কোনো লোক সন্ত্রাসী হতে পারে না।
সন্ত্রাসের সাথে ইসলামকে জড়িত করার প্রবণতার সমালোচনা করে তারা বলেন, আমেরিকায় সর্বশেষ ২৫টি সন্ত্রাসী হামলার মধ্যে মাত্র দুটির সাথে ধর্মের সংযোগ রয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্যান বার্নারডিনো সিটি মেয়র ক্যারি ডেভিস, মন্টেরি পার্ক সিটি মেয়র পিটার চ্যন, বেল সিটির মেয়র আলী সালেহ, স্যান গাব্রিয়েল সিটি মেয়র জ্যসন পু, আর্টেশিয়া সিটি মেয়র মিগুয়েল ক্যানালেস, কালভার সিটির মেয়র মেঘান স্যাহলি ওয়েলস, লস এঞ্জেলেস সিটি চিফ পুলিশ কমিশনার চ্যারলি ব্যক, বিশিষ্ট  ইসলামিক  স্কলার ড. মুজ্জাম্মেল সিদ্দিকী,  ইমাম মুস্তফা আল কাজিয়ানি, সালাম আল মারিয়াতী সহ মুসলিম, খ্রিষ্টান এবং ইহুদি ধর্মীয় নেতারা বক্তব্য রাখেন।
সভায় বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন মমিনুল হক বাচ্চু, শামীম আহাম্মেদ, আহমেদ কবির, আবুল ইবরাহীম, মারুফ ইসলাম, নাজমুল চৌধুরী, মুনার জোনাল প্রেসিডেন্ট আনিসুর রহমান, চ্যাপ্টার সভাপতি আলী আকবর, সেক্রেটারি আশরাফ হোসেন আকবর, আব্দুল মুকিত আযাদ, শামসুল আরেফিন হাসিব, আওলাদ হুসাইন, রোকেয়া রহমান রিনা প্রমুখ।


উল্লেখ্য, গত ২ ডিসেম্বর স্যান বার্নারডিনোতে সৈয়দ রিজওয়ান ফারুক ও তাসফিন মালিক নামের এক মুসলিম দম্পতির গুলিতে ১৪ জন নিহত এবং ২২ জন হন। পুলিশের গুলিতে মারা যান ওই দম্পতিও। তারা ইসলামিক স্টেটের সমর্থক ছিলেন বলে দাবি করা হচ্ছে

শেয়ার করুন

পাঠকের মতামত