আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লস এঞ্জেলেসে উত্তরণের মহান বিজয় দিবস উদযাপন

লস এঞ্জেলেসে উত্তরণের মহান বিজয় দিবস উদযাপন

মাতৃভুমির প্রতি মানুষের ভালোবাসা সহজাত বিষয় । ব্যাপারটা অন্যান্য জাতির চেয়ে বাঙ্গালীদের মধ্যে একটু বেশি। দূর দেশে থেকেও বাঙ্গালী প্রবাসীরাও এর বাইরে নয়। তাই জাতীয় এই দিনগুলো এলে উল্লাসে মেতে উঠেন প্রবাসীরা। তরুণ প্রজন্মের কাছে দেশকে এবং দেশের সংস্কৃতিকে তুলে ধরতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এরই ধারাবাহিকতায় গত ১৩ ই ডিসেম্বর ২০১৫ তারিখে লস এঞ্জেলেসের শ্যাটো রিক্রিয়েশন সেন্টারে অন্যতম প্রধান সাংস্কৃতিক সংগঠন উত্তরণ শিল্পী গোষ্ঠী বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন করে ।  এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা ৭টায়।  উপস্থাপনা করেন জাগরণ শিল্পীগোষ্ঠীর
প্রতিষ্ঠাতা ড. আবুল হোসেন। শুরু তে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এসময় সবাই উঠে দাড়িয়ে সম্মান প্রদর্শন করে।


উত্তরণ শিল্পী গোষ্ঠী যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে , সেখানে আমেরিকায় বাংলাদেশের নতুন প্রজন্মরা দেশত্ববোধক গান পরিবেশন করে। সেখানে উপস্থিত বাংলাদেশী প্রজন্মের শিশু – কিশোররা বাংলাদেশের লাল-সবুজ রঙের পোশাক পড়ে ছিল।  অনুষ্ঠানে আরও ছিল শিশু কিশোরদের প্রতিযোগিতা , ম্যাজিক শো, কৌতুকাভিনয়, নৃত্য ও স্থানীয় জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সঙ্গীত। বিশিষ্ট ম্যাজিশিয়ান জনাব এল এ এর জাদু প্রদর্শনী সবাইকে আনন্দিত করে।
উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে সকলের জন্য প্রবেশ উন্মুক্ত ছিল। সকল শ্রেণী পেশার বাংলাদেশী আমেরিকানরা সেখানে এসে বিজয় আনন্দ উপভোগ করেন। অনুস্থল পরিনত হয় বাঙ্গালীদের মিলন মেলায়।  আয়োজকদের পক্ষ থেকে লস এঞ্জেলেসের সকল প্রবাসী দের মহান বিজয় দিবসের এ অনুষ্ঠান উপভোগ করে সফল করার জন্য ধন্যবাদ জানানো হয়।







শেয়ার করুন

পাঠকের মতামত