আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফের তীব্র গরম, ১০৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা

        যুক্তরাষ্ট্র বয়কট করছেন অনেক কানাডিয়ান, ভ্রমণে বেছে নিচ্ছেন নতুন গন্তব্য

        ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে আহত ৫, একাধিক সন্দেহভাজন পলাতক

        হাওয়াইয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় লালা, ৩৪ বছর পর সরাসরি আঘাতের আশঙ্কা

সান ফ্রান্সিসকোতে বন্দুকধারীর হামলায় আহত ৯

সান ফ্রান্সিসকোতে বন্দুকধারীর হামলায় আহত ৯

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরের মিশন ডিস্ট্রিক্ট এলাকায় শুক্রবার বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ৯ জন আহত হয়েছেন। পুলিশের ধারণা, লক্ষ্যবস্তু স্থির করে দূর থেকে গুলি চালানো হয়েছে।

সান ফ্রান্সিসকো পুলিশ বিভাগের কর্মকর্তা ইভ লাওকওয়ানসাথিতায়া এক সংবাদ সম্মেলনে বলেন, ব্লক পার্টি (সৌহার্দ্য বাড়াতে স্থানীয় ব্যক্তিদের নিয়ে আয়োজিত অনুষ্ঠান) চলার সময় এ হামলা হয়েছে। হামলায় আহত ব্যক্তিদের সবাই আশঙ্কামুক্ত বলে মনে করা হচ্ছে।

সান ফ্রান্সিসকো বোর্ড অব সুপারভাইজারসের এক সদস্যের সহযোগী সান্তিয়াগো লারমা বলেন, অন্তত পাঁচজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে পাঁচজনের মধ্যে একজনের অস্ত্রোপচার হয়েছে। অপর চারজনকে ছোটখাটো আঘাতের জন্য চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার স্থানীয় সময় রাত ৯টার দিকে সান ফ্রান্সিসকোর পুলিশ বিভাগের কর্মকর্তাদের মিশন ডিস্ট্রিক্ট এলাকায় ডাকা হয়।
পুলিশ এক বিবৃতিতে বলেছে, তাদের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানোর পর কয়েকজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান।

এরপর কর্মকর্তারা ঘটনাস্থলে চিকিৎসাকর্মীদের ডেকে পাঠান এবং আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
দ্য মিশন ডিস্ট্রিক্ট এলাকাটিকে দ্য মিশন নামে ডাকা হয়ে থাকে। সান ফ্রান্সিসকোর পূর্ব-মধ্যাঞ্চলে অবস্থিত এলাকাটি ঐতিহাসিক স্থাপত্যশিল্পের জন্য পরিচিত।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত