আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

        হারিকেন লালার তাণ্ডবে হাওয়াইয়ে শতাধিক বাড়ি ভেসে গেছে

        দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

        আদিবাসী সংরক্ষিত এলাকায় সীমান্ত দেয়াল: ট্রাম্প প্রশাসনের পক্ষে আদালতের রায়

        ৫ ফ্রিওয়েতে ৮ লাখ ডলারের কোকেন জব্দ, গ্রেপ্তার চালক

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফের তীব্র গরম, ১০৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে তাপমাত্রা

        যুক্তরাষ্ট্র বয়কট করছেন অনেক কানাডিয়ান, ভ্রমণে বেছে নিচ্ছেন নতুন গন্তব্য

        ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটিতে গুলিতে আহত ৫, একাধিক সন্দেহভাজন পলাতক

        হাওয়াইয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় লালা, ৩৪ বছর পর সরাসরি আঘাতের আশঙ্কা

লস এঞ্জেলেস অলিম্পিক শুরু ১৪ জুলাই, উদ্বোধনী অনুষ্ঠান দু জায়গায়

লস এঞ্জেলেস অলিম্পিক শুরু ১৪ জুলাই, উদ্বোধনী অনুষ্ঠান দু জায়গায়

ছবি: এলএবাংলাটাইমস

২০২৮ লস এঞ্জেলেস অলিম্পিকের দিন ঘোষণা হল। ১৪ জুলাই শুরু হবে গ্রীষ্মকালীন অলিম্পিক (2028 Summer Olympics)। এলএ২৮ (LA28) আয়োজকদের তরফে ঘোষণা করা হয়েছে, ১৪ জুলাই কলিসিয়াম এবং সোফি স্টেডিয়ামে দুটি উদ্বোধনী অনুষ্ঠান হবে। গেমস শেষ হচ্ছে ৩০ জুলাই।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান থমাস বাখ (Thomas Bach) বলেন, ‘লস এঞ্জেলেসের পাশাপাশি বিশ্বের সকলেই দেখবে, সবচেয়ে বড় অলিম্পিক গেমস। দিন হিসেবে হয়তো মাত্র ১৬ দিনের ইভেন্ট। তার চেয়েও অনেক গুরুত্বপূর্ণ বিষয় দেখা যাবে। আমরা সকলেই অপেক্ষা শুরু করলাম। অলিম্পিক মশাল জ্বলার অপেক্ষায়। প্রায় ৬ বছরের মধ্যে লস অ্যাঞ্জেলসে অলিম্পিক মশাল জ্বলবে।’

গ্রীষ্মকালীন অলিম্পিক শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই অর্থাৎ ১৫ অগস্ট থেকে প্যারা অলিম্পিকও শুরু হবে। অলিম্পিক আয়োজনের দায়িত্ব পেয়ে যতটা উচ্ছ্বসিত, তেমনই সতর্কও। লস এঞ্জেলেসের মেয়র এরিক গারসেত্তি বলছেন, অলিম্পিক শুরুর আগে আমাদের প্রচুর কাজ বাকি। আর্থিক বিষয় নিয়েও প্রচুর ভাবনার জায়গা রয়েছে। বাজেটে ভারসাম্য রাখা খুবই গুরুত্বপূর্ণ। কেন না, অনেক ক্ষেত্রেই দেখা যায়, অলিম্পিক আয়োজন ভালোভাবে করলেও আর্থিক সমস্যা হয়। নতুন করে পরিকাঠামো তৈরি না করে, পুরনো পরিকাঠামো কী ভাবে কাজে লাগানো যায়, সেদিকেই নজর থাকবে।

স্থানীয় ব্যবসায় অলিম্পিক কেমন প্রভাব ফেলবে সে দিকটাতেও নজর থাকছে। ১৯৩২-এ প্রথমবার গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজন করেছিল লস এঞ্জেলেস। শেষ বার এই শহরে অলিম্পিক হয়েছিল ১৯৮৪ তে। সব মিলিয়ে মোট তিন বার অলিম্পিক আয়োজন করেছে। ফের একবার অলিম্পিক আয়োজনের সুযোগ। স্বাভাবিক ভাবেই টুর্নামেন্টকে স্মরণীয় করে রাখতে মরিয়া আয়োজক কমিটি।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত