আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

লস এঞ্জেলেসে শুরু হয়েছে ৩ দিনব্যাপী রিহ্যাব আবাসন মেলা

লস এঞ্জেলেসে শুরু হয়েছে ৩ দিনব্যাপী রিহ্যাব আবাসন মেলা

রিহ্যাব আবাসন মেলা

মার্কিন যুক্তরাষ্ট্রের লস আঞ্জেলেসে শুক্রবার থেকে শুরু হয়েছে তিনদিনব্যাপী রিহ্যাব আবাসন মেলা।ইউনিভার্সেল স্টুডিও'র কাছে দ্যা গারল্যান্ড হোটেলে মেলার উদ্বোধন করেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন। লস এঞ্জেলেসে প্রথমবারের মত এই মেলায় অংশ নিচ্ছে বাংলাদেশের প্রতিষ্টিত ৪৩টি আবাসন প্রতিষ্টান।অনুষ্টানের সঞ্চালনায় ছিলেন শামা দেওয়ান,কুরআন পাঠের মধ্যদিয়ে রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন। মেলা উদ্বোধন করে রাস্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন বলেন, ঢাকার আবাসন সমস্যা নিরসনে রাজউকের পাশাপাশি বেসরকারি খাতের প্রতিষ্টান গুলোর ভুমিকা গুরুত্ত্বপূর্ন।তিনি বলেন, আবাসন খাতে বিনিয়োগ করে কখনো কখনো গ্রাহকরা যে সমস্যায় পড়েন রিহাবকে তার সমাধানে এগিয়ে আসার আহবান জানান তিনি।এরপর তিনি মেলার সব গুলো স্টল ঘোরে ঘোরে দেখেন।
মেলা ঘিরে প্রবাসীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।১৬ নভেম্বর রোববার সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে রিহ্যাব হাউজিং ফেয়ার। মেলায় ক্রেতারা ২০ ভাগ পর্যন্ত বিশেষ ছাড় পাচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের কনসাল জেনারেল সুলতানা লায়লা হোসেন, রিহ্যাবের সভাপতি শামসুল আলামিন, সিনিয়র সহসভাপতি রবিউল হক, সহসভাপতি লিয়াকত আলী ভুইয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম দুলাল, কোষাধ্যক্ষ সরদার আমিন, যুগ্ম কোষাধ্যক্ষ মোহাম্মদ এনায়েত উল্লাহ, মেলার কো-চেয়ারম্যান শাকিল কামাল চৌধুরী ও সারোয়ারদী ভুইয়া এবং মেলার ইভেন্ট ম্যানেজমেন্ট কোঅর্ডিনেটর জাকারিয়া মাসুদ জিকো।



শেয়ার করুন

পাঠকের মতামত