আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

বাফলা চ্যারিটি'র উদ্যোগে লস এঞ্জেলেসে শীতবস্ত্র বিতরণ

বাফলা চ্যারিটি'র উদ্যোগে লস এঞ্জেলেসে শীতবস্ত্র বিতরণ

গত ২৭শে ডিসেম্বর ২০১৫ তারিখে বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অফ লস এঞ্জেলেস (বাফলা)র উদ্যোগে  লস এঞ্জেলেসে দু:স্হ ও ছিন্নমূল মানুষের মাঝে উন্নত মানের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। লস এঞ্জেলেসের 545 S. San Pedro St. -এ ঠিকানায় সকাল থেকে দুপুর পর্যন্ত এই চ্যারিটি কার্যক্রম চলে ।  এসময় ছিন্নমুল মানুষদের মাঝে ৫০০র অধিক শীতের জ্যাকেট বিতরণ করা হয়। 

শীতবস্ত্র বিতরণ কর্মসূচীর সফলতার জন্য বাফলা সকল অর্থ  অনুদানকারিদের ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সেই সাথে আহ্বান জানিয়েছে আগামীতেও সকল মানবিক ও সহযোগিতামূলক কর্মসূচিতে সহায়তা অব্যাহত রাখার জন্য। এদিন বাফলার এ মহৎ কাজকে অনুপ্রেরণা যোগাতে আমেরিকার মূলধারার টিভি চ্যানেল এবিসি৭ শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের কাভারেজ দিয়েছে। এছাড়াও আগামী ১লা জানুয়ারি বাংলাদেশের গ্রামাঞ্চলে দু:স্হদের মাঝে পাঁচ শতাধিক কম্বল বিতরণ করা হবে বলে জানা গেছে।

বাফলা চ্যারিটি'র শীতবস্ত্র বিতরণের এ কর্মসূচিতে উপস্থিত ছিলেনঃ- বাফলা'র বর্তমান কেবিনেটের প্রেসিডেন্ট জনাব মেজর (অব:) এনামুল হামিদ, বাফলা চ্যারিটির সমন্বয়ক ডাঃ আবুল হাসেম, বাফলা'র সাবেক প্রেসিডেন্ট ও চ্যারিটি কমিটি'র সদস্য জনাব শিপার চৌধুরী , জসিম আশরাফি,  মিসেস ড্যানী তৈয়ব, ইঞ্জিনিয়ার সালেহ কিবরিয়া। এছাড়াও বাফলা'র সাবেক ও বর্তমান কেবিনেটের বিভিন্ন নিবেদিতপ্রাণ সদস্যগণ নজরুল আলম, ইলিয়াস শিকদার, মো. সাঈদুল হক সেন্টু , সৈয়দ নাসিরুদ্দিন জেবুল , শহীদ ইসলাম,  হাবিব আহমেদ টিয়া , লেঃ জিয়া ইসলাম, সৈয়দ এম হোসেন বাবু, আশরাফ হোসাইন বাবুল প্রমুখ সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি উপস্হিত ছিলেন।

বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) সেই শুরু থেকে সব সময় আর্তমানবতার পাশে থেকেছে। গত ১৩ ডিসেম্বর ২০১৫ তারিখেও স্থানীয় শ্যাটো রিক্রিয়েশন সেন্টারে চতুর্থবারের মতো “Health Fair-2015”  আয়োজন করে মানুষের জন্য চিকিৎসা সেবার ব্যবস্থা করে বাফলা। উল্লেখ্য যে, বাফলা চ্যারিটি একটি 501(C) রেজিষ্টার্ড সংস্হা, কাজেই এতে অনুদানকৃত সকল অর্থ ইনকাম ট্যাক্স বা করের আওতামুক্ত।

উল্লেখ্য , ‘মানুষ মানুষের জন্যে' এই নীতিকে সামনে রেখে বাফলা সর্বদা কাজ করে যাচ্ছে লস এঞ্জেলেস প্রবাসি বাংলাদেশিদের কল্যানে। বাফলার নিয়মিত মেডিক্যাল ক্যাম্প ছাড়াও তুলনামুলক অর্থনৈতিক অস্বচ্ছল প্রবাসি বাংলাদেশিদের চিকিৎসা, আইনী সহায়তা প্রদান, আবাসন সংকট, ইএসএল বা ড্রাইভিং সহায়তা, শেষকৃত্যানুষ্ঠান বা মৃত ব্যাক্তির মৃতদেহকে দেশে পাঠানোর ব্যয়ভার বহন করার মত নানা মানবিক উদ্যোগ নিয়মিতই নিয়ে থাকছে। উদাহরন হিসাবে আমরা ক্যান্সারাক্রান্ত আবরার এর চিকিৎসার কথা অথবা কম্যুনিটি সদস্য ফরিদের আকষ্মিক মৃত্যুতে তার মৃতদেহ দেশে পাঠানোর সমস্ত খরচাদি ছাড়াও তার পরিবারকে অর্থ সাহায্য দান কিংবা সম্প্রতি কম্যুনিটির সাংস্কৃতিক ব্যক্তিত্ব শফী হকের শেষকৃত্যানুষ্ঠানের ব্যয়ভার গ্রহন করার মত ঘটনা গুলো উল্লেখ্যযোগ্য।

বাফলার এইসব কল্যানমুলক কার্যক্রম আজ লস এঞ্জেলেস ছাড়িয়ে বাংলাদেশসহ সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে, তাই তো দেখতে পাই রানা প্লাজা ধ্বংসযজ্ঞে ক্ষতিগ্রস্থদের যেমন বাফলা সাহায্য পাঠায়, বাংলাদেশের শীতার্ত দুস্থ্য মানুষের মধ্যে যেমন কম্বল বিতরন করে, তেমনই হাইতিতে ভুমিকম্পে ক্ষতিগ্রস্থদের বা ফিলিপাইনের সামুদ্রিক ঝড়ে ক্ষতিগ্রস্তদেরও সাহায্য প্রেরনের প্রচেস্টা অব্যাহত থাকে। পাশাপাশি লস এঞ্জেলেস এর হোমলেসদের জন্য লস এঞ্জেলেস মিশনে নিয়মিত খাদ্যসামগ্রী সরবরাহের মাধ্যমে আমেরিকার মেইনস্ট্রীম কল্যানমুলক কর্মকান্ডেও তাদের সমান অংশগ্রহন থাকে।

আগামী দিনগুলিতেও বাফলা চ্যারিটি সকলকে সাথে নিয়ে মানবতার কল্যাণে তার বলিষ্ঠ ভূমিকা বজায় রেখে প্রবাসে বাংলাদেশের নাম আরও উজ্জ্বল করবে, কম্যূনিটির সকলে এ প্রত্যাশাই করে।

শেয়ার করুন

পাঠকের মতামত