আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

ক্যালিফোর্নিয়ায় ‘হেল্প মি’ লিখে উদ্ধার হল ১৩ বছরের অপহৃত বালিকা

ক্যালিফোর্নিয়ায় ‘হেল্প মি’ লিখে উদ্ধার হল ১৩ বছরের অপহৃত বালিকা

এলএবাংলাটাইমস

পার্ক করা গাড়িতে হঠাৎ চোখ আটকে যায় এক পথচারীর। গাড়ির ভেতর থেকে কেউ একজন ‘হেল্প মি (আমাকে সাহায্য করুন)’ লেখা দেখাচ্ছে। সঙ্গে সঙ্গে জাতীয় জরুরি পরিষেবা নম্বরে ফোন দেন ওই পথচারী। এরপর ওই গাড়ি থেকে উদ্ধার করা হয় ১৩ বছরের এক বালিকাকে।

৯ জুলাই যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় স্টিভেন রবার্ট সাবলান (৬১) নামের টেক্সাসের এক বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ফেডারেল আদালতে অপহরণের অভিযোগ আনা হয়েছে।

আদালতের নথিপত্রের সূত্রে জানা গেছে, চলতি মাসের শুরুর দিকে টেক্সাসের সান অ্যান্টোনিওর একটি ফুটপাতে হাঁটার সময় অস্ত্রের মুখে ওই বালিকাকে গাড়িতে তুলে নেন অভিযুক্ত ওই ব্যক্তি। ভুক্তভোগীকে সাবলান বলেন, ‘যদি তুমি আমার সঙ্গে গাড়িতে না ওঠো, আমি তোমাকে আঘাত করব।’

মামলার হলফনামায় বলা হয়, টেক্সাস থেকে ক্যালিফোর্নিয়া নিয়ে যাওয়ার পথে ওই বালিকাকে বারবার যৌন নিপীড়ন করা হয়।

চলতি সপ্তাহে সাবলানের বিরুদ্ধে অপহরণ ও অপ্রাপ্তবয়স্ককে জোরপূর্বক যৌন কর্মকাণ্ডে বাধ্য করতে নিয়ে যাওয়ার দুটি অভিযোগ আনা হয়েছে। অভিযোগ দুটি প্রমাণিত হলে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি মাসের শেষ দিকে সাবলানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করবেন আদালত।

গাড়ির লাইসেন্স প্লেট নিয়ে অনুসন্ধান চালানোর পর পুলিশ জানতে পারে, টেক্সাসের ফোর্ট ওয়ার্থে চুরির অভিযোগে সাবলানের বিরুদ্ধে পরোয়ানা ছিল। তাঁকে সশস্ত্র ও বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। হলফনামা অনুযায়ী, ডাকাতি ও মাদক রাখায় সাবলান এর আগে দোষী সাব্যস্ত হয়েছিলেন।

সাবলানের গাড়ি থেকে ছোট একটি বন্দুক উদ্ধার করা হয়; যদিও পরে জানা যায়, সেটি নকল ছিল। এ ছাড়া একটি সুইচব্লেড ও একটি হাতকড়াও উদ্ধার করা হয়েছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত