আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

বাংলাদেশী আমেরিকান ক্যালিফোর্নিয়া সোসাইটির বর্ষবরণ

বাংলাদেশী আমেরিকান ক্যালিফোর্নিয়া সোসাইটির বর্ষবরণ

ইংরেজি নববর্ষকে বরণ করতে প্রতিবছরের ন্যায় এবারও এক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশী আমেরিকান ক্যালিফোর্নিয়া সোসাইটি-বিএসিএস। ২ জানুয়ারি শনিবার সোসাইটির কনভেনার শেখ রফিকুল ইসলামের বাসভবনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন মিঠুন চৌধুরী, রানা আলম ও ফারহানা সাঈদ। অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মুজিব সিদ্দিকী, খন্দকার আলম, নাসিম গনি, সৈকত আলম, সেলিম আহমদ, জিল্লুর রহমান, আশিক ইসলাম ও সোসাইটির কো-ফাউন্ডার শহিদুল ইসলাম রনি এবং  সোসাইটির সদস্যবৃন্দ।
সোসাইটির ফাউন্ডার সাইফুল ইসলাম জিতু বর্তমানে দেশে অবস্থান করছেন। তিনি টেলিফোনে উপস্থিত সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে সোসাইটির নতুন সদস্য সংগ্রহ ও পুরাতনদের সদস্যপদ নবায়ন করা হয়। উপস্থিত সবাইকে লাল গোলাপ ও নববর্ষের কার্ড দিয়ে বরণ করেন সোসাইটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে গান পরিবেশন করেন শহিদ আহমদ, শিল্পী রহমান, ওমর ফারুক, রুমি ফারুক, মিসেস তালহা ও শিশু শিল্পী ওয়ারিশা।

সিটি অব প্যারিস লসএঞ্জেলেস থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে হওয়াতে কোনো ভেন্যুতে না করে কনভেনারের বাসায় এই আয়োজন করা হয়েছে বলে জানান সোসাইটির নেতৃবৃন্দ।
সম্মানিত অতিথির বক্তব্যে বিশিষ্ট কমিউনিটি নেতা মুজিব সিদ্দিকী বিএসিএস-এর সকল সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি সোসাইটির সর্বাঙ্গীন সফলতা কামনা করেন। গত ২০ তারিখের বিজয় বহরে বিএসিএস সহযোগিতা করায় তিনি সোসাইটির সবাইকে ধন্যবাদ জানান। এরপর তিনি সোসাইটির নেতৃবৃন্দের হাতে অনুদানের চেক তুলে দেন।

বাফলার সাবেক কর্মকর্তা খন্দকার আলম তাঁর বক্তব্যে বাফলার সাথে মিলে সবাইকে সামাজিক কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে সোসাইটির কনভেনার রফিকুল ইসলামের হাতে এলএ বাংলা টাইমসের বর্ষপূর্তি স্মারক ও ক্যালেন্ডার তুলে দেন এলএ বাংলার সিইও আব্দুস সামাদ। এসময় রফিকুল ইসলাম কমিউনিটির নিউজ কাভারেজ, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সামাজিক কাজের জন্যে এলএ বাংলা ও আব্দুস সামাদের ব্যাপক প্রসংশা করেন।



শেয়ার করুন

পাঠকের মতামত